Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Bangaon

সম্পর্ক থেকে বেরতেই লাগাতার হুমকি! নাবালিকা মৃত্যুতে গ্রেপ্তার প্রেমিক, লাভ জিহাদের আশঙ্কা বিধায়কের

রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৯:১০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৯:১০

options
link
সম্পর্ক থেকে বেরতেই লাগাতার হুমকি! নাবালিকা মৃত্যুতে গ্রেপ্তার প্রেমিক, লাভ জিহাদের আশঙ্কা বিধায়কের zoom
প্রতীকী ছবি।
Advertisement

নাবালিকা প্রেমিকাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার গোপীনাথপুর এলাকায়৷ এই ঘটনায় খুনের অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এই ঘটনায় লভ জিহাদের আশঙ্কা করেছেন তিনি। ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।

ধৃত যুবকের নাম আজমির মণ্ডল। জানা গিয়েছে, অষ্টম শ্রেণির ওই নাবালিকার সঙ্গে আজমিরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসে। এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না আজমির। প্রেমিকাকে সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য হুমকি দিতে থাকেন তিনি। ভয়ও দেখান। এই নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক কষ্টে ভুগছিল নাবালিকা। শুক্রবার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ এরপরই আজমিরের বিরুদ্ধে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। পরিবারের সদস্যদের অভিযোগ, লাগাতার হুমকি দিয়ে তাঁদের মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন আজমির।

Advertisement

খবর পেয়ে রবিবার দুপুরে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। স্বপন বাবু বলেন, এই ঘটনায় লাভ জিহাদের আশঙ্কা করা হচ্ছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিধায়ক আরও জানান, ‘স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং প্রত্যেক অভিভাবককে বলব, আপনারা এই বিষয়ে খেয়াল রাখুন।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.