মকর সংক্রান্তির দিন শীতের তেমন কামড় দেখা গেল না কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পতন হল না। গঙ্গাসাগর-সহ অন্যান্য জায়গায় এই পূণ্যতিথিতে নির্বিঘ্নেই হল মকরস্নান। আগামীকাল, বৃহস্পতিবার থেকে বাংলা ক্যালেন্ডারে মাঘমাস পড়ে যাচ্ছে। মাঘের শীত কি এবার বাঘে খাবে? এদিনের আবহাওয়া সেই প্রশ্নকে উসকে দিচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। কী বলছে আবহাওয়া দপ্তর?
আরও পড়ুন:
প্রতি বছর মকর সংক্রান্তির সময় জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হয় বঙ্গে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একলাফে পারদ পতনও দেখা যায়। সেই ঠান্ডার পাশাপাশি প্রবল হাওয়াও অনুভব হয়। এবারও সেই একই আশায় ছিলেন বাংলার আমজনতা। কিন্তু সেই আশা কার্যত জল ঢালল, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল? এদিন ভোররাত থেকে গঙ্গাসাগরে পূন্যস্নান শুরু হয়। লক্ষ লক্ষ মানুষ জলে নামেন। বীরভূমের জয়দেবেও চলে স্নানপর্ব। এদিন টুসু পরব পালন করা হয়। পশ্চিমের জেলাগুলিতে এই পরব ঘিরে বাসিন্দাদের মধ্যে আনন্দ দেখা যায়। তবে ওইসব জেলাগুলিতেও তেমন পারদ পতন দেখা যায়নি।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার খুব একটা বদল হবে না। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এদিন ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দের ডিগ্রি কম। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্যই কম। বাতাসের আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮০ শতাংশ, সর্বনিম্ন ৪৫ শতাংশ। বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনাই নেই, তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মূলত এই সময় পরিষ্কার আকাশ থাকবে। তবে ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকবে বঙ্গের জেলাগুলিতে। যদিও বেলা বাড়তেই রোদের প্রভাবে সেই কুয়াশা কেটে যাবে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি ও ১২ ডিগ্রির ঘরে থাকতে পারার সম্ভাবনা বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!