নিম্নচাপ ফাঁড়া কেটেছে! কিন্তু নাছোড় বৃষ্টি পিছু ছাড়ছে না! শনিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তার মধ্যে রয়েছে কলকাতাও। সকাল থেকেই শহরে বৃষ্টি হচ্ছে। আকাশের মুখ ভার। তবে দুপুর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গে রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে। আগামী ৩-৪ দিন বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।
আরও পড়ুন:
হাওয়া অফিস জানিয়েছে, বর্ষা বিদায় রেখা পাঞ্জাবের গুরুদাসপুর চণ্ডিগড় থেকে মোজাফফরনগর, আলিগর, উদয়পুর পর্যন্ত বিস্তৃত। এ দিকে নিম্নচাপটি ছত্তিশগড় ও কিছুটা মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। গভীর নিম্নচাপ রূপেই রয়েছে। এরপর সেটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ অভিমুখে রয়েছে। নিম্নচাপ সরে গেলেও ঝড়ো হাওয়া থাকবে সমুদ্রে।
এই ফাঁড়া কাটিয়ে শনি দুপুর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। তবে শনিবার সকালে বিক্ষিপ্তভাবে বেশিরভাগ জেলার কিছু এলাকায় বজবিদ্যুৎ-সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আবহাওয়া উন্নতি হবে ধীরে ধীরে। সেপ্টেম্বর মাসের বাকি ক’টা দিনে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, আজ শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির পূর্বাভাস। তবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে উপরের জেলাগুলির কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই পরিস্থিতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী