Annapurna Bhandar

সন্তান বেসরকারি স্কুলে পড়লে মিলবে না অন্নপূর্ণার ৩ হাজার টাকা? বিশদে ব্যাখ্যা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে পরিবারের যাবতীয় খুঁটিনাটি তথ্য দিতে হচ্ছে। এমনকী সন্তান কোন স্কুলে পড়ে তাও জানাতে হচ্ছে। ফলে কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, কারা পাবেন না, তা নিয়ে সকলের মনে ননা প্রশ্ন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৪:১৫

options
link
সন্তান বেসরকারি স্কুলে পড়লে মিলবে না অন্নপূর্ণার ৩ হাজার টাকা? বিশদে ব্যাখ্যা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
সন্তান বেসরকারি স্কুলে পড়লে মিলবে না অন্নপূর্ণার ৩ হাজার টাকা? বিশদে ব্যাখ্যা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে পরিবারের যাবতীয় খুঁটিনাটি তথ্য দিতে হচ্ছে। এমনকী সন্তান কোন স্কুলে পড়ে তাও জানাতে হচ্ছে। ফলে কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, কারা পাবেন না, তা নিয়ে জল্পনা চলছেই। বুধবার ফলতার সরকারি অনুষ্ঠান থেকেই বিষয়টা খোলসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি স্পষ্টভাষায় জানালেন, যাঁদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) টাকা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রে যদি সরকারের অনুমোদন থাকে তাহলে মিলবে ৩ হাজার টাকা। অন্যথায় নয়। 

Advertisement

কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় এসেই একে একে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করছেন তিনি। জুনেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন বহু মানুষ। এই মুহূর্তে রাজ্যজুড়ে চলছে জনকল্যাণ শিবির। সেখানে প্রতিদিন বহু মানুষ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন। তবে এই প্রকল্প নিয়ে সকলের মনেই হাজারও প্রশ্ন। কারণ, আবেদনপত্রে গৃহকর্তা-সহ পরিবারের সকল সদস্যের যাবতীয় তথ্য দিতে হচ্ছে। জমির পরিমাণ, সন্তানের স্কুলের নাম, কোভিড টিকা সংক্রান্ত তথ্যও দিতে হচ্ছে ফর্মে। অর্থাৎ পরিবারের আর্থিক পরিস্থিতি বুঝে নিতে চাইছে সরকার। ফলে আমজনতার ধারণা, একটা নির্দিষ্ট আয়ের উর্ধ্বে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। 

Advertisement

ফলতা থেকে বুধবার এবিষয়টাই স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগের সরকারের এই ধরনের যে প্রকল্প ছিল তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদে সাড়ে ৪ হাজারের বেশি পুরুষ প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। সেই কারণেই আমরা একটু সতর্ক হয়ে বাছাই করে নিচ্ছি। ইতিমধ্য়েই ১ কোটির বেশি আবেদন পত্র জমা পড়েছে।” এরপরই তিনি বলেন, “যাদের বাচ্চারা সরকার বা সরকার পোষিত স্কুলে পড়ে তাঁরা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রেও মিলবে তবে সেক্ষেত্রে সরকার অনুমোদিত হলে তবেই। কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, ভারত বিরোধী কথা শেখানো হয়, এমন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা পাবেন না। কারণ ওই পড়াশোনা মূল ধারার মধ্যে পড়ে না।” পাশাপাশি যারা করোনাকালে সরকারি টিকা নেননি তাঁরাও এই ভাতা পাবেন না বলে সাফ জানিয়েছেন শুভেন্দু।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.