ফেসবুকে রিলস বানাতেন। পাড়ার সকলে বলতেন কনটেন্ট ক্রিয়েটর। এলাকায় বেশ জনপ্রিয়ও ছিলেন তিনি। ১৩ দিন ধরে নিখোঁজ সেই যুবতী। বাড়িতে দুই সন্তানকে নিয়ে বিপাকে স্বামী। তিনি থানায় নিখোঁজ অভিযোগ করেছেন। তাঁর অনুমান, স্ত্রী রিলস বানাতেন সেই সূত্রে কারও সঙ্গে পরিচয় হয়েছে। তাতেই সন্তান ও স্বামীকে ফেলে পালিয়ে গিয়েছেন তিনি। তবে পুলিশের কাছে তাঁর আবেদন দ্রুত খুঁজে দেওয়া হোক স্ত্রীকে।
আরও পড়ুন:
নিখোঁজ মহিলার নাম বিসো মল্লিক। বয়স ৩৪ বছর। তিনি মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি গ্রামের বাসিন্দা। বেশ কয়েকবছর আগে তাঁর বিয়ে হয় বিকাশ মল্লিকের সঙ্গে। দম্পতির দুই নাবালক সন্তান রয়েছে। বিকাশ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। তবে দিন ১৫ আগে ছুটিতে বাড়ি এসেছেন। গত ২৩ ফেব্রুয়ারি বোনের বাড়ি যাচ্ছেন বলে সন্তানদের রেখে বাড়ি থেকে বেরিয়ে যান যুবতী। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না বিকাশ।
বাড়ি ফিরে স্ত্রী বোনের বাড়ি গিয়েছেন শুনে, শ্যালিকাকে ফোন করেন বিকাশ। কিন্তু তিনি জানান বিসো তাঁর বাড়ি যাননি। এদিকে নিজের বাড়িতেও ফিরে আসেননি যুবতী। আকাশ ভেঙে পড়ে বিকাশের মাথায়। পুলিশের দ্বারস্থ হন তিনি। ঘটনার ১৩ দিন কেটে গেলেও খুঁজে পাননি স্ত্রীকে। রহস্যজনকভাবে নিখোঁজ তিনি। তাঁর অনুমান, স্ত্রী নাবালক সন্তানদের ছেড়ে কারও সঙ্গে পালিয়ে গিয়েছেন। তবে সঠিক কী ঘটেছে তাও বুঝতে পারছেন না। হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর মরশুমে সুখবর, টয় ট্রেনে আরও ৬ জয় রাইড
-
আরও এক রাজ্যে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি! শাহী টার্গেট পূরণের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি
-
সরল সেন্সরের কাঁচি! চৈনিক ‘চাল শুধরে’ অবশেষে ছাড়পত্র পেল সলমনের ‘মাতৃভূমি’
-
‘বাংলা থেকে কোনও সম্মান পাইনি’, এশিয়াডে ঐতিহাসিক সোনা জিতেও আক্ষেপ দমদমের অঙ্কিতার
-
নন্দীগ্রামে পা ভাঙেনি মমতার, ‘প্রমাণ’ দিলেন শুভেন্দু, উপনির্বাচনের পরেই ‘অ্যাকশন’