স্বামী-স্ত্রীর বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড। ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে কোপালেন স্ত্রী! রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি নিজেই কোনওরকমে হাসপাতালে গিয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ঘটনার পর থেকেই পলাতল স্ত্রী। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিতান্ত বিবাদ থেকেই এই হামলা? নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার উত্তর অঙ্গদবেরিয়া গ্রামের বাসিন্দা হজরত লস্কর। স্ত্রী মাফুজা লস্করের সঙ্গে তাঁর সংসার। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই সাংসারিক অশান্তি, বিবাদ দেখা যায়। পরে থেমেও যায়। শুক্রবার রাতে একইভাবে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়েছিল। বিবাদ চলাকালীন স্বামীর পেটে ধারাল অস্ত্রের কোপ মারেন স্ত্রী! রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে লুটিয়ে পড়েন তিনি।
আরও পড়ুন:
অভিযোগ, স্বামী রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন দেখেও উদ্ধার করেননি স্ত্রী। কোনওরকমে নিজেই হজরত ক্যানিং হাসপাতালে যান। এদিকে ঘটনার কথা জানতে পেরে প্রতিবেশীরাও উপস্থিত হন হাসপাতালে। ওই ব্যক্তির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করানো হয়। এই মুহূর্তে তিনি কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর পেতে গভীর ক্ষত রয়েছে বলে খবর।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক মাফুজা লস্কর। ক্যানিং থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। থানায় এই বিষয়টির কোনও লিখিত অভিযোগ না হলেও তদন্ত শুরু হয়েছে বলে খবর। অভিযুক্তের খোঁজ চলছে। ঘটনায় প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ
-
হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ চিকিৎসকের
-
বঙ্গভবনে ক্ষণিকের ‘সৌজন্য সাক্ষাতে’ই বদলাল রাজ্য রাজনীতির ভাগ্য! ঋতব্রতর আড়ালে কার হাত?