বেশ কিছুদিন ধরেই শিরোনামে বারাকপুরের এক বিখ্যাত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসের ব্যক্তিগত জীবন। অভিযোগ, ড্রাইভারের সঙ্গে প্রেমে জড়িয়েছেন তাঁর স্ত্রী। তা নিয়ে থানা-পুলিশও হয়েছে। আপাতত বাপের বাড়িতে রয়েছেন ওই ব্যবসায়ীর স্ত্রী। এবার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে বিস্ফোরক অভিযোগ করলেন অনির্বাণ। তাঁর দাবি, তিন সন্তানের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছেন স্ত্রী শ্রমণা। বাবার সঙ্গে কথা বললেও মারধর করা হচ্ছে খুদেদের।
আরও পড়ুন:
কয়েকমাস আগে বাবা-মায়ের সঙ্গে অশান্তিকে কেন্দ্র করে চর্চায় এসেছিলেন অনির্বান। আইনি জটে সংস্থার নাম বদল করতে বাধ্য হয়েছেন তিনি। নতুন করে ব্যবসা শুরু করার কয়েকদিনের মধ্যেই ঝড় ওঠে অনির্বাণের ব্যক্তিগত জীবনে। তাঁর দাবি অনুযায়ী ডিসেম্বরে গাড়িচালক সমীর সেনের সঙ্গে স্ত্রী শ্রমণার প্রেমের সম্পর্কের কথা জানতে পারেন। তা নিয়ে অশান্তি চরমে ওঠে। এক পর্যায়ে সংসার-সন্তান ছেড়ে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়েন বধূ। পুরীতে গিয়ে বিয়েও করেন বলে অভিযোগ। পরবর্তীতে কলকাতা ফিরে গ্রেপ্তারও হন বধূর প্রেমিক। বর্তমানে বধূ বাপের বাড়িতে। তিন সন্তানও তাঁর কাছেই। দিনকয়েক আগে অভিযোগ উঠেছিল, প্রেমিকের সঙ্গে মিলে অনির্বাণকে খুন করার পরিকল্পনা করছেন শ্রমণা।
অনির্বাণের দাবি, তাঁর সঙ্গে কথা বলায়, পড়াশোনার জিনিস চাওয়ায় সন্তানদের বেধড়ক মারধর করছেন তাঁর স্ত্রী।

এবার প্রকাশ্যে আরও চাঞ্চল্যকর তথ্য। অনির্বাণের দাবি, তাঁর সঙ্গে কথা বলায়, পড়াশোনার জিনিস চাওয়ায় সন্তানদের বেধড়ক মারধর করছেন তাঁর স্ত্রী। ওই ব্যবসায়ীর কথায়, “ওখানে আমার বাচ্চারা প্রতিমুহূর্তে অত্যাচারিত হচ্ছে। আমার সন্তানদের মানসিক সমস্যা হচ্ছে। আমি চাই ওরা আমার কাছে থাকুক।” যদিও এ বিষয়ে ব্যবসায়ীর স্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সর্বশেষ খবর
-
আরবানায় থাকার যোগ্যতা থেকে ফুটপাথের মেয়েকে অসম্মান, রচনার ‘কুবচনে’ ফুঁসছেন ঋদ্ধি- ঋত্বিক-শ্রীলেখারা
-
বিধান ভবনে বাদানুবাদ, কর্মসূচি নিয়ে ভর্ৎসনার মুখে উত্তেজিত মনোজ, কড়া বার্তা বেণুগোপালের
-
রামনবমীতে অশান্তি! এনআইএ-র হাতে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদের কাউন্সিলর স্বামী
-
‘রাজনীতির একাধিপত্য প্রতিষ্ঠার জায়গা নয় বইমেলা’, সাফ জানালেন শমীক
-
কিডনির যত্নে গরিব-মধ্যবিত্তের নবদিশা, শম্পা বোসের স্মৃতিতে যাত্রা শুরু নয়া হাসপাতালের