Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
NIA

রামনবমীতে অশান্তি! এনআইএ-র হাতে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদের কাউন্সিলর স্বামী

২০২৩ সালে রামনবমীর অশান্তিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে রিষড়া, তাতেই নাম জড়িয়েছিল অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলির।

Advertisement
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৩:০৬

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৩:০৬

options
link
রামনবমীতে অশান্তি! এনআইএ-র হাতে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদের কাউন্সিলর স্বামী zoom
রামনবমীতে অশান্তি, ৩ বছর পর এনআইএ-র হাতে গ্রেপ্তার অপরূপা পোদ্দারের কাউন্সিলর স্বামী

রামনবমীতে অশান্তি মামলার তদন্তে নেমে তিন বছর পর তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারীদের জালে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি। মঙ্গলবার দুপুর নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তাঁর রিষড়ার বাড়িতে পৌঁছে যায় এনআইএ-র টিম। রিষড়ার ওই বাড়িতে থাকেন অপরূপার কাউন্সিলর স্বামী সাকির আলি। তিনিই ছিলেন এনআইএ-র মূল টার্গেট বলে খবর। বাড়িটি ঘিরে রাখেন জওয়ানরা। ভিতরে ঢুকে সাকির আলিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেন এনআইএ-র আধিকারিকরা।

রিষড়া পুরসভার ৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকির আলি। ২০২৩ সালে রিষড়াতেই রামনবমীর সময়ে অশান্তি, বোমাবাজির ঘটনায় সাম্প্রদায়িক হিংসায় উসকানির অভিযোগে তাঁর নাম জড়ায়। সেবার বড় অশান্তি ঘটেছিল। বিজেপি নেতা দিলীপ ঘোষ কর্মসূচির সেরে ফেরার পর রীতিমতো  হিংসার আগুন জ্বলে সেখানে। বেশ কয়েকদিন কারফিউ জারি ছিল আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে। কিন্তু  তৎকালীন শাসক শিবিরের জনপ্রতিনিধি এবং তৃণমূল সাংসদের স্বামী হওয়ার সুবাদে সাকির আলির নাম জড়ালেও কোনও বিচার হয়নি।

রিষড়ার তৃণমূল কাউন্সিলর সাকির আলি গ্রেপ্তার। ছবি: ফেসবুক

রিষড়া পুরসভার ৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকির আলি। ২০২৩ সালে রিষড়াতেই রামনবমীর সময়ে অশান্তি, বোমাবাজির ঘটনায় সাম্প্রদায়িক হিংসায় উসকানির অভিযোগে তাঁর নাম জড়ায়। সেবার বড় অশান্তি ঘটেছিল। বিজেপি নেতা দিলীপ ঘোষ কর্মসূচির সেরে ফেরার পর রীতিমতো  হিংসার আগুন জ্বলে সেখানে। বেশ কয়েকদিন কারফিউ জারি ছিল আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে। কিন্তু  তৎকালীন শাসক শিবিরের জনপ্রতিনিধি এবং তৃণমূল সাংসদের স্বামী হওয়ার সুবাদে সাকির আলির নাম জড়ালেও কোনও বিচার হয়নি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আর অপরূপা পোদ্দারকে আরামবাগ থেকে প্রার্থী করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যদিও সাকির আলির কাউন্সিলর পদটি ছিল। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
রিষড়ার গান্ধী সড়কে কাউন্সিলর সাকির আলির বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিজস্ব ছবি

এবার ছাব্বিশের ভোটে রাজ্যজুড়ে তৃণমূলের ভরাডুবির পর থেকে একের পর এক পুরসভাও হাতছাড়া হতে থাকে। কিন্তু রিষড়ার পুরবোর্ডের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয় তৃণমূল। ফলে সাকির আলিও পদাধিকার বলে নিজের দাপট অক্ষুণ্ণ রেখেছিলেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার বিধানসভায় গুন্ডাদমন বিল পাশ করিয়েছে। কড়া বার্তা দিয়েছেন, কোনওরকম অশান্তিতে গুন্ডামি বরদাস্ত হবে না, গুন্ডাগিরি সম্পূর্ণ বন্ধ করতে ওই বিলটিকে আইন আকারে আনা হচ্ছে। এরপরই পুরনো মামলায় তৃণমূল কাউন্সিলর সাকির আলিকে গ্রেপ্তার করল এনআইএ।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.