স্টাফ রিপোর্টার: অগ্রহায়ণের শুরুতে বইতে শুরু করেছিল উত্তুরে হাওয়া৷ এক ধাক্কায় রাতে কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১৬ ডিগ্রিতে৷ সংলগ্ন জেলাগুলিতে ঠান্ডার আমেজ ভালই ছিল৷ দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রিতে৷ তড়িঘড়ি ট্রাঙ্ক-আলমারিতে তোলা শীতের কাপড় বের করে গায়ে চাপাতে হয়েছে বাঙালিকে৷ কার্তিকের শেষ দিন আর অগ্রহায়ণের শুরু দিনের তাপমাত্রা আর হিমেল বাতাসে মনে হয়েছিল এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে৷ না৷ জাঁকিয়ে শীত এখনই নয়৷ জাকিয়ে শীত পড়তে এখনও দিন দশেক সময় লাগবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা৷
রাতের দিকে ঠান্ডা লাগলেও দিনের বেলায় কিন্তু বেশ গরম লাগছে৷ সকালের পরা সোয়েটার আর গায়ে রাখা যাচ্ছে না৷ ট্রেনে-বাসে তো রীতিমতো ঘাম ঝড়ছে৷ আবার বিকেল গড়াতেই তাপমাত্রা একটু একটু করে পড়তে শুরু করছে৷ রাতের দিকে বাইরে বেরোলে বেশ ঠান্ডা লাগছে৷ আর এই খামখেয়ালি গরম-শীতের দিন রাতের পার্থক্যে ঘরে ঘরে জ্বর-সর্দির প্রকোপ দেখা দিয়েছে৷ সুস্থ থাকতে বেশি করে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷ সকালের দিকে যাঁরা প্রাতঃভ্রমণে বের হন তাঁদের হালকা মাফলার জড়িয়ে বেরতে বলা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী