সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডেলিং-এ সুযোগ করিয়ে দেওয়ার নাম করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক৷ ধৃতের নাম সুরজ কুমার মণ্ডল৷ ধৃতকে গ্রেপ্তার করেছে বারাসত মহিলা থানার পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে ওই মহিলার অভিযোগ, অভিনয় ও মডেলিং-এ সুযোগ করিয়ে দেওয়ার নাম করে তাঁকে ধর্ষণ করা হয়েছে৷ বারাসত স্টেডিয়ামের পিছনে নির্জন স্থানে নিয়ে গিয়ে, মাদক খাইয়ে ধর্ষণ করা হয়েছে তাঁকে৷
[একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক, নিজের বাড়িতে খুন বিধবা]
জানা গিয়েছে, ধৃত সুরজ কুমার মণ্ডল যাদবপুরের জুবিলিপার্কে বাসিন্দা। ওই মহিলা থাকেন নিউ আলিপুরে৷ কয়েক মাস আগেই ফেসবুকের মাধ্যমে তাঁদের পরিচয় হয়৷ এরপর বাড়তে থাকে ঘনিষ্ঠতা৷ একদিন ওই মহিলাকে অভিনয়ের টোপ দেন ধৃত৷ বলেন, খুব সহজে মডেলিং ও অভিনয়ের জগতে মহিলাকে প্রতিষ্ঠিত করবেন তিনি। সময়ও লাগবে খুব কম৷ স্টার হয়ে যাবেন ওই মহিলা৷ পুলিশকে দেওয়া বয়ানে ওই মহিলা জানিয়েছেন, এরপর চলতি মাসের সাত তারিখ তাঁকে বারাসতে অডিশনের জন্য ডেকে পাঠান সুরজ কুমার মণ্ডল৷ তাঁকে নিয়ে যান বারাসত স্টেডিয়ামের পিছনে৷ সেখানকার নির্জন স্থানে মাদক কাইয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত৷
[ইছাপুরে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে খুন যুবক]
এরপর বারাসত মহিলা থানায় অভিযোগ দায়ের করেন মহিলা৷ ধৃতের খোঁজে তল্লাশি শুরু করে বারাসত পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রূপ৷ অনেক খোঁজার পর পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত৷ সূত্রের খবর, বৃহস্পতিবার অভিযুক্তকে তোলা হতে পারে আদালতে৷ তাঁকে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ৷
সর্বশেষ খবর
-
ডিজিটাল প্ল্যাটফর্মে আরও নজরদারি! প্রতিটি ডিভিশনে ক্রাইম রেকর্ড ব্যুরো করছে লালবাজার
-
১৯৫৫ সালে রাজনৈতিক জীবন শুরু! ৯৩ বছরেও রোজ পঞ্চায়েতে যান অনিলকুমার
-
জেন জির হঠকারী যৌন জীবন! বঙ্গে বাড়ছে এডস
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা