সেবকের করোনেশন সেতু থেকে তিস্তা নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন এক মহিলা। যদিও স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি তাঁকে বাঁচিয়ে নেন। তাঁদের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পান ওই মহিলা। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। করোনেশন সেতুতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন পর্যটকরা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শনিবার বিকেলে সেবকের করোনেশন সেতুর রেলিংয়ে উঠে পড়েন এক মহিলা। তিনি সাদা রঙের একটি স্কার্ট পরেছিলেন। সেতুর রেলিং থেকে তিস্তা নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন তিনি। বিষয়টি নজরে আসতেই স্থানীয় মানুষ দ্রুত তাঁকে রেলিং থেকে টেনে নামিয়ে আনেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সেবকে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হন পুলিশ। পরে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি। কী কারণে তিনি সেতু থেকে তিস্তা নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন, তা-ও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মনে করা হচ্ছে, তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই মহিলা।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা করোনেশন সেতুর রেলিংয়ের উপরে উঠে পড়েছেন। তিনি নদীতে ঝাঁপ দিতে যাবেন সেই মুহূর্তে দুই ব্যক্তি গিয়ে তাঁকে রেলিং থেকে টেনে নামিয়ে আনেন। এরপরই ওই মহিলাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এই ঘটনায় সেতুতে থাকা অন্যান্য পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সেতুতে প্রায় সারাদিনই পুলিশের নজরদারি থাকে। পর্যটকদের দাবি, সেতুতে নজরদারি আরও জোরদার করতে হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের