সুমন করাতি, হুগলি: এবার পুলিশকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির কর্মীদের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের (BJP) কর্মসূচিতে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি দেখা গেল হুগলিতে। পুলিশের সাথে ধস্তাধস্তি থেকে কামড়ে দেওয়া, বাদ গেল না কিছুই।
হুগলি সংগঠনিক বিজেপির উদ্যোগে মঙ্গলবার হুগলি জেলা-সহ ব্লক স্তরে দুর্নীতির প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। তাঁদের অভিযোগ, তৃণমূল সরকার এবং দলীয় কর্মীরা সারা রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, জব কার্ড এবং পানীয় জল সরবরাহে দুর্নীতি করছে। এর প্রতিবাদে পিপুলপাতি মোড় থেকে হুগলি চুঁচুড়া পুরসভার পর্যন্ত একটি মিছিল-সহ স্মারকলিপি প্রদান করে বিজেপি নেতা ও কর্মীরা।
[আরও পড়ুন: ২ মাসের মধ্যে ধরনারত আড়াই হাজার ‘বঞ্চিত’কে টাকা, দিল্লিতে বড় ঘোষণা অভিষেকের]
বিজেপির মিছিল পুরসভার গেটের কাছে আসতেই পুলিশ বাধা দেয়। এর পরই বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। তাঁরা প্রতিবাদে পুরসভার গেটের সামনেই বসে এবং শুয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। ধস্তাধস্তির মধ্যে পুলিশের হাত কামড়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি মহিলা কর্মীদের বিরুদ্ধে। তারপর বিজেপির পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল হুগলী-চুঁচুড়া পুরসভার পুরপ্রধানকে স্মারকলিপি জমা দেন। এ বিষয়গুলো নিয়ে পৌরসভার পৌরপ্রধান অমিত রায় দেখবেন বলে আশ্বাস দেন তাদের।
[আরও পড়ুন: Kunal Ghosh: ‘লাঠি মারুন, কিন্তু ভোট দিন INDIA জোটকে’, দিল্লি পুলিশকে আর্জি কুণাল ঘোষের]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের