প্রৌঢ়াকে গণধর্ষণ ৩ মদ্যপের, শুধু মারধরের অভিযোগ নিল পুলিশ

যদিও ধর্ষণের প্রমাণ মিলেছে ডাক্তারি পরীক্ষায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৭, ১৪:২২

options
link
প্রৌঢ়াকে গণধর্ষণ ৩ মদ্যপের, শুধু মারধরের অভিযোগ নিল পুলিশ

বিপ্লব দত্ত: প্রথমে ধর্ষণ পরে খুনের হুমকি, বাড়ি ভাঙচুর এবং অকথ্য অত্যাচার, তাও কিনা ৫০ বছর বয়সি এক প্রৌঢ়াকে! আর তিন মদ্যপ যুবকের এহেন কুর্কীর্তিতেই এবার উত্তাল হল কৃষ্ণনগরের রেলগেট কলোনি। তবে এখানেই শেষ নয়, এরপর পুলিশে খবর দিতে গেলে তারা ধর্ষণের অভিযোগ না নিয়ে কেবল মারধরের মামলা দায়ের করেন। তাই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলেও পুলিশের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। আর এই ঘটনায় ফের একবার রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নও তুলে দিল।

Advertisement

[আম আদমির নিরাপত্তায় জোর, একাধিক নতুন থানা ও তদন্তকেন্দ্র গড়বে রাজ্য]

জানা গিয়েছে, মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আর ছেলে অন্য জায়গায় থাকায় বাড়িতে একাই থাকতেন বিধবা ওই মহিলা। তাঁর অভিযোগ, তিন দিন আগে ঘটনাটি ঘটেছে। তিনজন মদ্যপ যুবক হঠাৎ করে তাঁর ঘরে ঢুকে যায়। এরপর একজন বাদে বাকি দু’জন তাঁকে সারারাত ধর্ষণ করে। কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এমনকী মারধরও করা হয়। পরে ভোর বেলায় অভিযুক্ত যুবকরা পালিয়ে যায়। আর এদিকে, প্রাণের ভয়ে ওই মহিলা প্রথমে কাউকে কিছু জানাননি। পরবর্তীকালে তিনি প্রতিবেশীদের ঘটনাটির কথা জানান। তাঁরাই তখন পুলিশে অভিযোগ জানান। কিন্তু শনিবার পুলিশ এসে ওই মহিলার বয়ান নিয়ে একটি কাগজে সই করিয়ে নিয়ে যায়। এদিকে, পরদিনই নির্যাতিতাকে নিয়ে কৃ্ষ্ণনগর সদর হাসপাতালে যান প্রতিবেশীরা। ডাক্তারি পরীক্ষার পর জানা যায়, মহিলাকে সত্যিই ধর্ষণ করা হয়েছে। খবর, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

[লণ্ঠন অন্ধকার, অসাধু চক্রের ‘হাতযশে’ কেরোসিনে চলছে বাস]

এদিকে, পুলিশ বয়ান নিলেও কেন তাঁরা ধর্ষণের অভিযোগ দায়ের করেননি, সেই নিয়ে উঠছে প্রশ্ন। কেবল বাড়ি ভাঙচুরের অভিযোগই দায়ের করেছে পুলিশ। আর এই খবর পেতেই স্থানীয় মানুষদের মধ্যে দেখা দেয় ক্ষোভ। অন্যদিকে, পুলিশের জানিয়েছে ওই মহিলা কোনও ধর্ষণের অভিযোগই করেননি। তবে পরবর্তীকালে তিন অভিযুক্তকেই আটক করেছে পুলিশ।

Advertisement

ছবি: সুজিত মণ্ডল

[খোয়া গিয়েছে ১০০ টাকা, চোর সন্দেহে দুই নাবালককে ইলেকট্রিক শক!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.