দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: প্রথমে প্রেম৷ তারপর ঘনিষ্ঠতা৷ একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত। কিন্তু শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে নারাজ হয় যুবক৷ তরুণীর অভিযোগ, বিয়ে ভেস্তে দেওয়ার পরেও ওই যুবকের হাত থেকে রেহাই মেলেনি তাঁর৷ পরিবর্তে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ক্রমাগত ধর্ষণ করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে৷ এই ঘটনায় বাধ্য হয়ে বারুইপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতা৷ তবে অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷
[নির্ভয়াকাণ্ডের ছায়া মালদহে, ধর্ষণের পর পাশবিক অত্যাচারে মৃত্যু কিশোরীর]
দক্ষিণ ২৪ পরগনার ফুলতলা এলাকার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে বছরদুয়েক আগে যুবকের আলাপ হয়৷ সাহিল নামে ওই যুবকের সঙ্গে ক্রমশই বাড়ে ঘনিষ্ঠতা৷ ওই এলাকায় তরুণীর এক বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে প্রায়শই দেখা করত দুজনকে৷ অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেখানেই একাধিকবার তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে ওই যুবক৷ প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে ওই যুবক তরুণীর নগ্ন ছবি তুলে রাখে বলেও অভিযোগ৷ মাস ছয়েক আগে আচমকাই বিয়ের পরিকল্পনা ভেস্তে দেয় ওই যুবক৷ তরুণীকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয় সে৷ কেন সম্পর্ক ভাঙতে চাইছে যুবক, প্রশ্ন করেও সেই উত্তর জানতে পারেননি তরুণী৷ এরপর থেকে ওই যুবকের সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দিয়েছিলেন তরুণী৷ কিন্তু তাতেও রেহাই মেলেনি তাঁর৷ অভিযোগ, তরুণীকে ওই নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই যুবক৷ ব্ল্যাকমেল করে একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করে বলেও অভিযোগ তরুণীর৷
[অমানবিক! বাবাকে দু’মাস শিকলে বেঁধে রাখল ছেলে]
বর্তমানে মানসিক চাপ আর সহ্য করতে পারছেন না ওই তরুণী৷ তাই বাধ্য হয়ে বারুইপুর থানার দ্বারস্থ হয়েছেন তিনি৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
‘নির্মল ঘোষ হলে মমতা কেন নয়?’ অভয়া কাণ্ডের গ্রেপ্তারি প্রসঙ্গে বিস্ফোরক অগ্নিমিত্রা
-
লালকেল্লায় আমন্ত্রণ পেলেও বাধা ছিল অর্থ, সুন্দরবনের সেলিমাকে বিমানে দিল্লি পাঠালেন বিধায়ক
-
দিল্লি আসছেন ইরানের প্রেসিডেন্ট, মার্কিন ডলারের আধিপত্য খতম!
-
পিছিয়ে পড়ে কোনওক্রমে রক্ষা, কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে আটকে দিল ভবানীপুর
-
‘তুমি বাংলাদেশে নেই’, মিরাজের সঙ্গে বচসায় স্টার্ক, অজিদের প্রবল চাপে ফেলে দাপট ‘টাইগার’দের