ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন হবে। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই তাঁর নয়াদিল্লিতে আগমন ঘিরে চর্চা তুঙ্গে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত হয়েছিল ব্রিকস। এই সংগঠনের সম্প্রসারণ ঘটিয়ে ২০২৪ সালে এতে যুক্ত হয় মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহী। ২০২৫ সালে ব্রিকসে যোগ দেয় ইন্দোনেশিয়া। এবারের সম্মেলনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সম্মেলনের প্রাক্কালে এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মতি জানিয়েছেন তেহরান শীঘ্রই ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’-এ (ব্রিকস জোটের প্রতিষ্ঠিত উন্নয়ন ঋণদানকারী সংস্থা) যোগ দিতে চলেছে। আমেরিকা ও ইজরায়েলের বর্তমান সংঘাতের অবসানে কোনও শান্তি চুক্তি এখনও হয়নি। তার মধ্যেই ডলার-ভিত্তিক আর্থিক ব্যবস্থার বাইরে বিকল্প আর্থিক পথ খোঁজা তেহরানের জন্য এটি একটি বাড়তি তাগিদ হিসেবে কাজ করছে। এহেন অবস্থায় ব্রিকস সম্মেলনে তাদের যোগদানের দিকেও সকলের নজর থাকবে তা বলাই যায়।
আরও পড়ুন:
‘ব্রিকস মুদ্রা’ নিয়ে গুঞ্জনের মাঝেই সম্প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ‘‘আমরা ওই দেশগুলির থেকে একটি প্রতিশ্রুতি চাই যে, তারা মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করতে ব্রিকসের জন্য কোনও নতুন মুদ্রার প্রচলন করবে না। যদি তা করে সেক্ষেত্রে একশো শতাংশ শুল্কের মুখে পড়তে হবে তাঁদের।’’ এই হুঁশিয়ারিতে কাজ হয়নি। বরং অস্বস্তি বেড়েছে আমেরিকার। যদিও বিকল্প পথের কোনও স্পষ্ট ছবি মেলেনি। তবু গুঞ্জন ক্রমশই বেড়েছে। এমতাবস্থায় ইরানের প্রেসিডেন্টের ভারতে আগমন ঘিরে নতুন করে যে হোয়াইট হাউসের উত্তেজনার পারদ চড়বে তা বলাই যায়।
প্রসঙ্গত, মার্কিন ডলারই বিশ্ববাণিজ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা। কিন্তু বহু দেশই বার বার অভিযোগ করেছে যে বিশ্ব অর্থনীতিতে আমেরিকার ‘দাদাগিরি’তে তারা ক্লান্ত। গত অক্টোবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকাকে কাঠগড়ায় তুলে অভিযোগ জানিয়েছিলেন যে ওয়াশিংটন ডলারকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে ‘বড় ভুল’ করছে। এবং এর ফলে রাশিয়া ডলারের বিকল্প খুঁজতে শুরুও করে দিয়েছে। সেখান থেকেই উঠে আসে ব্রিকস মুদ্রার প্রসঙ্গ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সুভাষচন্দ্রের নখের যোগ্য আমরা নই’, নেতাজিকে ‘কুকথা’ ইস্যুতে অনন্তকে কটাক্ষ কার্তিক মহারাজের!
-
ভেন্টিলেশনে পরিচালক রাজা সেন, হাসপাতালে ছুটলেন বিধায়ক পাপিয়া অধিকারী
-
‘এদেশের উদারতা ও সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না’, সিঁদুর-প্রসঙ্গ টেনে পাকিস্তানকে হুঁশিয়ারি ডোভালের
-
এশিয়ার প্রথম মরু-থিমে রাত সাফারি ভারতে! চিরাচরিত পর্যটনে চিড়িয়াখানায় নয়া চমক
-
ভরাডুবির পরও তৃণমূলের অ্যাকাউন্টে ঢুকেছে ৩৭০ কোটি! তুঙ্গে বিতর্ক