World cup made of famous Sweet shop will be given to Cafu

কাফুর হাতে ফের উঠবে বিশ্বকাপ! ব্যাপারটা কী?

মহামেডান মাঠে প্রদর্শনী ম্যাচে নামবেন কাফু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২২, ১৫:৪৬

options
link
কাফুর হাতে ফের উঠবে বিশ্বকাপ! ব্যাপারটা কী?

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ২০০২ বিশ্বকাপে ব্রাজিল দলের ক্যাপ্টেন ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই বিশ্বকাপে জয় পেয়েছিল ব্রাজিল। তাঁর ওভারল্যাপিং এবং ট্যাকল এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। সেই কাফুর হাতেই ফের উঠবে বিশ্বকাপ। ক্ষীর আর পেস্তার কোডিংয়ে মোড়া বিশ্বকাপ।

Advertisement

Felu Modak

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হুগলির রিষড়ার ফেলু মোদকের তৈরি বিশ্বকাপ। ক্ষীর, পেস্তা দিয়ে তৈরি এই সন্দেশই উঠবে কাফুর হাতে। ফেলু মোদকের কর্ণধার অমিতাভ মোদক বলেন, “সন্দেশের ওজন ৫ কেজি। বিশ্বকাপের উপরের অংশটি সবুজ রংয়ের। তবে কোনও রং ব্যবহার করা হয়নি। পরিবর্তে পেস্তা দিয়ে কোডিং করা হয়েছে। স্বাদ এবং গুণমানের কথা মাথায় রেখে পরীক্ষা নিরীক্ষা করে বিশ্বকাপ সন্দেশটি তৈরি করা হয়েছে।”

Advertisement

Felu Modak

[আরও পড়ুন: সল্টলেকের গেস্ট হাউসে যুবক খুনে গ্রেপ্তার বান্ধবী ও নতুন ‘প্রেমিক’, রহস্যের জট খোলার আশা]

বিশ্বকাপ ছাড়াও অন্য বিশেষ সন্দেশ ফেলু মোদকের তরফে কাফুর জন্য পাঠানো হয়েছে। শনিবার কাফুর হাতে বিশ্বকাপ সন্দেশ তুলে দেওয়ার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কাফুও নিয়ে এসেছেন উপহার। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নিয়ে এসেছেন ব্রাজিলের জার্সি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বুট উপহার দেওয়ার কথা।

ফোর্ট উইলিয়ামের গেট থেকে সোজা ঘোড়ায় টানা গাড়িতে চেপে মহামেডান মাঠে ঢুকবেন টানা তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা কাফু। মহামেডান মাঠেই উদ্বোধন হবে কলকাতা পুলিশ আয়োজিত, কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের ম্যাচ। আর সেই উপলক্ষ্যেই প্রদর্শনী ম্যাচে মাঠে নামবেন এই প্রাক্তন ব্রাজিল অধিনায়ক। যেখানে উপস্থিত থাকবেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
শনিবার কাফুর সঙ্গে দেখা হবে জাতীয় গেমস জয়ী বাংলা দলের ফুটবলারদের।

[আরও পড়ুন: আরও চওড়া ডেঙ্গুর থাবা, আক্রান্ত তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও মেয়ে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.