পরিবেশ দিবসে অভিনব সুযোগ, বর্ধমানের চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ শিশুদের

চিড়িয়াখানায় এলে মিলবে উপহারও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৮, ১১:৪৭

options
link
পরিবেশ দিবসে অভিনব সুযোগ, বর্ধমানের চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ শিশুদের

সৌরভ মাজি, বর্ধমান: বিশ্ব পরিবেশ দিবসে অভিনব সুযোগ কচিকাঁচাদের। বর্ধমানের রমনাবাগান চিড়িয়াখানায় মঙ্গলবার কচিকাঁচাদের কোনও টিকিট কাটতে হবে না। বিনামূল্যে প্রবেশ করতে পারবে তারা। তবে এখানেই শেষ নয়। থাকছে আরও কিছু চমক। এদিন চিড়িয়াখানায় আসা প্রত্যেক দর্শককে দেওয়া হবে উপহার। সেই মহার্ঘ্য উপহারটি হল একটি গাছের চারা। চিড়িয়াখানার তরফে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে একটি করে মেহগনি শিশু-বৃক্ষ।

Advertisement

[বাগনানে খুন তৃণমূল নেতা, অভিযোগের তির বিজেপির দিকে]

উল্লেখ্য, এবারের বিশ্ব পরিবেশ দিবসের থিম প্লাস্টিক বর্জন। তারই অঙ্গ হিসেবে প্লাস্টিকের ডাস্টবিনের বদলে ইকো-ফ্রেন্ডলি ডাস্টবিনের প্রচলন করছে বন দপ্তরের বর্ধমান বিভাগ। বাঁশের তৈরি ডাস্টবিন এবার ঠাঁই পাচ্ছে রমনাবাগান অভয়ারণ্যে। পাশাপাশি,  পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন স্টেশন,  মন্দির ও রাস্তাঘাটে রাখা থাকবে বাঁশের তৈরি সবুজ-মেরুণ রঙের পরিবেশ বান্ধব ডাস্টবিন। এই প্রসঙ্গে বর্ধমানের বিভাগীয় বনাধিকারিক দেবাশিস শর্মা জানান,  পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। প্লাস্টিক দূষণ রুখতে ও প্লাস্টিক বর্জন সংক্রান্ত সচেতনতার প্রচার চলবে এদিন। সেজন্য পথনাটিকার আয়োজন করা হচ্ছে। এবারের বিশ্ব পরিবেশ দিবসের থিম,  ‘বিট প্লাস্টিক পলিউশন’,  অর্থাৎ প্লাস্টিক দূষণ বর্জন। সেই লক্ষ্যেই প্লাস্টিক বর্জন করার বিষয়ে মানুষকে আগ্রহী করে তোলার ও প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিয়েছে বন দপ্তর। দেবাশিসবাবু বলেন,  “বিভিন্ন জায়গায় প্লাস্টিকের ডাস্টবিন রাখা থাকে। তার পরিবর্তে পরিবেশ বান্ধব ডাস্টবিন তৈরি করিয়েছি আমরা। বাঁশের তৈরি সেই সব ডাস্টবিন আমরা চিড়িয়াখানা, স্টেশন চত্বর, মন্দির সংলগ্ন এলাকা এবং রাস্তাঘাটে রাখার সিদ্ধান্ত নিয়েছি। সচেতনতার প্রচারে বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে সেইগুলি রাখা শুরু হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কুসংস্কারের শিকার শিশু, পোড়া চামড়া ব্লেড দিয়ে কেটে নারকেল তেল লাগিয়ে দিল ওঝা]

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে,  বর্ধমান বনবিভাগের অধীনে রয়েছে রমনাবাগান অভয়ারণ্য বা চিড়িয়াখানা। নবরূপে সেটি সাজিয়ে তোলার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই বেশ কিছু নতুন পশু-পাখি ঠাঁই পেয়েছে সেখানে। মঙ্গলবার তাদের প্রদর্শনের সুযোগ মিলতে পারে বলে খবর। তবে এদিন ছোটদের টিকিটের জন্য কোনও মূল্য দিতে হবে না। বিনা খরচে ছোটরা চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ পাবে। সঙ্গে পাবে একটি করে বৃক্ষশিশু। শুধু ছোটদের জন্য নয়,  চিড়িয়াখানায় আসা সকলেই পাবেন মেহগনি গাছের চারা।

Advertisement

ছবি :মুকুলেসুর রহমান

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.