Harrassment

স্কুলের বাইরে ছাত্রীদের সামনে হস্তমৈথুন! যুবককে পাকড়াও করল ছাত্ররা, হইচই মালদহে

ওই যুবক প্রায়শয়ই ছাত্রীদের দেখলে কুৎসিত অঙ্গভঙ্গি করত বলে অভিযোগ।

বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ২২:০৫

options
link
স্কুলের বাইরে ছাত্রীদের সামনে হস্তমৈথুন! যুবককে পাকড়াও করল ছাত্ররা, হইচই মালদহে
প্রতীকী ছবি

স্কুলের সামনে দাঁড়িয়ে স্কুলছাত্রীদের দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, হস্তমৈথুন! এহেন বিকৃতকাম যুবককে ধাওয়া করে পাকড়াও করল স্কুলের ছাত্ররাই। শনিবার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় মালদহের মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুলে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ছাত্ররা ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ, ধৃত যুবক এর আগেও একাধিকবার ছাত্রীদের উত্যক্ত করেছে। এবার তাকে শ্রীঘরে পাঠাল ছাত্ররা।

Advertisement

শনিবার মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুলে ক্লাস চলছিল। দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ক্লাস করছিল। অভিযোগ, ঠিক সেই সময়ই বিদ্যালয়ের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এক যুবক ছাত্রীদের দিকে তাকিয়ে এই অশ্লীল আচরণ করে। শুধু আজই নয়। জানা যাচ্ছে, স্কুল চলাকালীন ক্লাসের বাইরে থেকে নিজের গোপনাঙ্গ দেখিয়ে ছাত্রীদের দিকে তাকিয়ে প্রতিনিয়ত অশ্লীল অঙ্গভঙ্গি করত ওই যুবক। এদিনও একই ঘটনা ঘটায় ছাত্রীরা সঙ্গে সঙ্গে সহপাঠীদের জানায়। তৎক্ষণাৎ তারা তড়িঘড়ি দৌড়ে পাকড়াও করে যুবককে।

শনিবার মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুলে ক্লাস চলছিল। দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ক্লাস করছিল। অভিযোগ, ঠিক সেই সময়ই বিদ্যালয়ের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এক যুবক ছাত্রীদের দিকে তাকিয়ে এই অশ্লীল আচরণ করে। শুধু আজই নয়। জানা যাচ্ছে, স্কুল চলাকালীন ক্লাসের বাইরে থেকে নিজের গোপনাঙ্গ দেখিয়ে ছাত্রীদের দিকে তাকিয়ে প্রতিনিয়ত অশ্লীল অঙ্গভঙ্গি করত ওই যুবক। এদিনও একই ঘটনা ঘটায় ছাত্রীরা সঙ্গে সঙ্গে সহপাঠীদের জানায়। তৎক্ষণাৎ তারা তড়িঘড়ি দৌড়ে পাকড়াও করে যুবককে। নিয়ে আসা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে। সেখানেই জানা যায় এই যুবক এর আগেও বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে প্রত্যেকবারই পালিয়ে বেঁচেছে সে।

Advertisement
ছাত্রীদের সামনে হস্তমৈথুন! গ্রেপ্তার যুবক, নিজস্ব ছবি

আজ আর শেষরক্ষা হল না। ঘটনার কথা জানানো হয় মানিকচক থানায়। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে গ্রেপ্তার করে যুবককে। মথুরাপুর বিএসএস হাইস্কুলের এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার এনিয়ে চরম উত্তেজনা ছড়ায় মথুরাপুর এলাকায়। স্কুলছাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.