Bagdah

পুত্রসন্তান জন্ম নাবালিকা স্ত্রীর, খবর পেয়েই হাসপাতাল থেকে যুবককে তুলে নিয়ে গেল পুলিশ!

প্রসবযন্ত্রণা ওঠায় হাসপাতালে স্ত্রীকে ভর্তি করেছিলেন যুবক। নির্দিষ্ট সময়ে পুত্রসন্তান প্রসব করেন স্ত্রী। সুখবর বাড়িতে ফোন করে জানিয়েছিলেন ওই যুবক। কিছু সময় পরে বাড়িতে ফের ফোন করা হল। এবার দুঃসংবাদ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৯:২৩

options
link
পুত্রসন্তান জন্ম নাবালিকা স্ত্রীর, খবর পেয়েই হাসপাতাল থেকে যুবককে তুলে নিয়ে গেল পুলিশ!
ধৃতকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। নিজস্ব চিত্র

প্রসবযন্ত্রণা ওঠায় হাসপাতালে স্ত্রীকে ভর্তি করেছিলেন যুবক। নির্দিষ্ট সময়ে পুত্রসন্তান প্রসব করেন স্ত্রী। সুখবর বাড়িতে ফোন করে জানিয়েছিলেন ওই যুবক। কিছু সময় পরে বাড়িতে ফের ফোন করা হল। এবার দুঃসংবাদ। বাড়িতে খবর আসে গ্রেপ্তার করা হয়েছে সদ্য বাবা হওয়া যুবককে। কিন্তু কেন এই গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকাকে বিয়ে করেছিলেন ওই যুবক। সেই ‘বালিকা বধূ’ই পুত্রসন্তান জন্ম দিয়েছেন। সেই কারণে পকসো আইনে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। চাঞ্চল্যকর ঘটনাটি বনগাঁয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুভান দাস। উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় বাড়ি। অভিযোগ, নাবালিকাকে বিয়ে করেছিলেন ওই যুবক। অন্তঃসত্ত্বা হয় নাবালিকা স্ত্রী। প্রসবযন্ত্রণা ওঠায় স্ত্রীকে বাগদা হাসপাতালে ভর্তি করিয়েছিলেন ওই যুবক। ওই প্রসূতিকে দেখে সন্দেহ হয়েছিল উপস্থিত ডাক্তার, নার্সদের। নির্দিষ্ট সময়ে ওই প্রসূতি পুত্র সন্তান জন্ম দেয়। এদিকে চিকিৎসা চলাকালীন তার আসল বয়স জানতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই প্রসূতি আসলে নাবালিকা। ১৭ বছর বয়সেই সে মা হয়েছে। বাল্যবিবাহ রুখতে রীতিমতো কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। নাবালিকা বিয়ে করলে জেল। সেই কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাবালিকা স্ত্রী মা হলে পকসো আইনে মামলা করার নির্দেশও দিয়েছে প্রশাসন। সেই হিসেবে বাগদায় (Bagdah) এই যুবককে গ্রেপ্তার করা হল বলে খবর।

Advertisement

সন্তান জন্মের সুখবর বাড়িতে জানানো হয়েছিল। এদিকে প্রসূতির আসল বয়স জানার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পুলিশ হাসপাতাল থেকেই সুভান দাসকে গ্রেপ্তার করেছে। আজ, মঙ্গলবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বাল্যবিবাহের অভিযোগ প্রমাণিত হলে দোষীর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়াও সরকারি সুযোগসুবিধা, সামাজিক ভাতা থেকে বঞ্চিত করা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.