Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
Shah Rukh Khan

শাহরুখ কি আদৌ দোষী? ‘নিষিদ্ধ’ পান মশলার বিজ্ঞাপন নিয়ে তুকারামের নোটিসের জবাব তিন তারকার

অন্যদিকে তুকারামের হুঁশিয়ারি, তারকা হোন বা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কেউই আইনের উর্ধ্বে নন। যাঁরা তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করেন, তাঁদেরও দায় নিতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ২০:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ২০:৩০

options
link
শাহরুখ কি আদৌ দোষী? ‘নিষিদ্ধ’ পান মশলার বিজ্ঞাপন নিয়ে তুকারামের নোটিসের জবাব তিন তারকার zoom
গত ১১ আগস্ট মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম নোটিস জারি করেন।
Advertisement

সিংহম মেজাজে নোটিস পাঠিয়েছিলেন বলিউডের বাদশাকে। সাফ জানিয়েছিলেন, ‘অনৈতিক’ কাজ করছেন শাহরুখ খান-অজয় দেবগণরা। বলিউডের পাশাপাশি গোটা দেশে হইচই পড়ে যায় সেই ‘সিংঘম’ তুকারাম মুন্ডেকে ঘিরে। অবশেষে সেই নোটিসের জবাব দিয়েছেন তিন অভিনেতা। তারপর প্রশ্ন উঠছে, তিন তারকা কি আদৌ কোনও অন্যায় করেছিলেন? নাকি তাঁদের ‘লঘু পাপে গুরু দণ্ড’ পেতে হল?

গত ১১ আগস্ট মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম নোটিস জারি করেন। শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে পাঠানো ওই নোটিসে ‘বিমল এলাইচি’র বিজ্ঞাপনে তাঁদের ভূমিকার ব্যাখ্যা চাওয়া হয়। তিন তারকাকেই অবিলম্বে এই বিজ্ঞাপনের প্রচার থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে তাঁদের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও প্রচারমূলক সমস্ত পোস্ট সরিয়ে নেওয়ার কথাও নোটিসে উল্লেখ করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এফডিএ’-এর বক্তব্য ছিল, এই বিজ্ঞাপনটি ‘বিমল’ ব্র্যান্ডের সঙ্গে দর্শকের একটা গভীর সংযোগ তৈরি করেছে। ফলস্বরুপ মহারাষ্ট্রে পরোক্ষভাবে এই পান মশালার প্রচার হচ্ছে। ‘বিমল এলাচি’ নামটি এমনভাবে ব্যবহৃত হচ্ছে যা গ্রাহকদের কাছে অত্যন্ত বিভ্রান্তিকর। তিন তারকার বিজ্ঞাপনে পান মশলার ব্র্যান্ডকেই প্রচারের আলোয় আনা হচ্ছে। দেড় মাস পরে এই নোটিসের জবাব দিলেন তিন অভিনেতা। প্রথমে জানা গিয়েছিল, এক অভিনেতা নাকি কিছুতেই নোটিসের জবাব দিচ্ছিলেন না। সেকারণে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয়েছিল।

তবে বুধবার জানা গিয়েছে, তিন অভিনেতাই জবাব দিয়েছেন। তাঁদের মতে, স্রেফ এলাচের বিজ্ঞাপনের চুক্তি ছিল, যা তামাকজাত দ্রব্য নয়। ফলে এই তিন অভিনেতাকে আদৌ তামাকের প্রচারের দায়ে অভিযুক্ত হিসাবে গণ্য করা উচিত কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয়ের অবকাশ রয়েছে। অন্যদিকে তুকারামের হুঁশিয়ারি, তারকা হোন বা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কেউই আইনের উর্ধ্বে নন। যাঁরা তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করেন, তাঁদেরও দায় নিতে হবে, স্রেফ উৎপাদনকারীকে দোষ দিলে চলবে না। তুকারাম মনে করিয়ে দিয়েছেন, যাঁরা তামাকজাত পণ্যের প্রচার করবেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। কিন্তু শাহরুখরা কি আদৌ তামাকজাত পণ্যের প্রচার করছিলেন কি?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.