অভিষেক চৌধুরী, কালনা: ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে রোম্যান্স। প্রেমিকের রোমান্টিকতায় ভেসে তার হাত ধরে ঘর ছেড়েছিল কিশোরী। এবারের ভ্যালেন্টাইনস ডে দারুণভাবে কাটানোর স্বপ্ন দেখেছিল দুজন। কিন্তু বিধি বাম! প্রেমদিবসে ধরা পড়ে সোজা শ্রীঘরে ঠাঁই হল প্রেমিকের! গোলাপের বদলে হাতে পড়ল পুলিশের হাতকড়া। ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিকাকে নিয়ে রোম্যান্সের স্বপ্ন, বেড়াতে যাওয়ার পরিকল্পনা জল ঢালল পুলিশ। উদ্ধার করা হয়েছে ১৭ বছরের কিশোরীকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী থানা এলাকার বাসিন্দা বছর সতেরোর এক কিশোরী গত ৪ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ফিরে আসেনি। তার পরিবার বিভিন্ন এলাকায় খোঁজ চালালেও সন্ধান পায়নি। ফলে পূর্বস্থলী থানা পুলিশের দ্বারস্থ হয়ে পরিবার লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পরে পুলিশ ও পরিবার জানতে পারে, মেয়ে তার প্রেমিকের হাত ধরে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়েছে।
এরপরেই পূর্বস্থলী থানার পুলিশ কিশোরীর খোঁজে আরও তৎপর হয়। জানতে পারে, ওই কিশোরীটি পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকায় রয়েছে। এরপরেই ওই কিশোরী প্রেমিকাকে উদ্ধার করে ও তরুণ প্রেমিককে গ্রেপ্তার করে। ওই কিশোরীকে নিয়ে সে কোথায় কোথায় গিয়েছিল, সেসব বিভিন্ন তথ্য উদ্ধারের জন্য নিজেদের হেফাজতে নিতে চেয়ে কালনা মহকুমা আদালতে আবেদন জানায় পুলিশ। বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিকে, প্রেমিক পুলিশের হাতে ধরা পড়ায় মনখারাপ কিশোরীর। বাড়ি ফিরতে হওয়ায় বিচ্ছেদ বেদনাও কুরে কুরে খাচ্ছে তাকে।
সর্বশেষ খবর
-
SIR-নিয়ে সুপ্রিম কোর্টে মামলা অধীরের, কী দাবি প্রাক্তন কংগ্রেস সাংসদের?
-
জাহাঙ্গিরকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো ‘মানবাধিকার লঙ্ঘন’, পর্যবেক্ষণ হাই কোর্টের
-
পরচুলা পরতেন বলেই খুন কেতন? ‘মোটিভ’ নিয়ে নয়া তত্ত্ব, মুখ খুললেন প্রয়াত তরুণের বাবা
-
বাংলার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ম্যাট্রিক্স ওয়ান’, ক্লাসিক ছবি-সহ থাকছে একগুচ্ছ চমক
-
টাকা নিয়ে তারাতলার ত্রুটিযুক্ত প্ল্যান পাশ! মাথায় ‘ক্যামাক স্ট্রিটে’র হাত? পুলিশ হেফাজতে কালী