Howrah

সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ, প্রতিবাদ করায় ডোমজুড়ে যুবককে বেধড়ক মার

ইন্দ্রজিৎ বলেন, ‘‘অভিযুক্তরা তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ। এর আগেও নদীর পাড়ে একটি বেআইনি নির্মাণ প্রায় ৬মাস আগে তারা করেছিল। এইবারে সেই নির্মাণের পাশেই আরও নির্মাণ করার সময়ে আমি প্রতিবাদ করলে তারা আমাকে মারধর করে।''

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ২০:৫৩

options
link
সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ, প্রতিবাদ করায় ডোমজুড়ে যুবককে বেধড়ক মার
আক্রান্ত ইন্দ্রজিৎ মোদি।

ডোমজুড়ে সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ কাজের প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হল এক প্রতিবাদী যুবককে। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসের সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডোমজুড়ের মহিয়াড়ি-২ পঞ্চায়েতের কুন্ডুর বাগান এলাকায়। ইতিমধ্যে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরস্বতী নদীর পাড়ে বে-আইনিভাবে একটি বাড়ি তৈরির কাজ চলছিল। শুক্রবার বিকেলে সেই কাজের প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ মোদি। এই নিয়ে নির্মাণকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই যুবক। এর পরই নির্মাণকারীরা তাঁকে মারধর শুরু করে বলে অভিযোগ স্থানীয়দের। ওই যুবককে বাঁচাতে স্থানীয়রা এগিয়ে গেলে তাঁকে রাস্তায় ফেলে রেখে এলাকা ছেড়ে চম্পট দেয় নির্মাণকারীরা। এরপরেই ইন্দ্রজিৎ ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইন্দ্রজিৎ বলেন, ‘‘অভিযুক্তরা তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ। এর আগেও নদীর পাড়ে একটি বেআইনি নির্মাণ প্রায় ৬মাস আগে তারা করেছিল। এইবারে সেই নির্মাণের পাশেই আরও নির্মাণ করার সময়ে আমি প্রতিবাদ করলে তারা আমাকে মারধর করে। আমায় মেরে আমার মাথা ফাটিয়ে দেয়। এই দুষ্কৃতীরা তৃণমূলের ছত্রছায়ায় থেকে এলাকায় তোলাবাজি, বেআইনি, নির্মাণ প্রভৃতি অসামাজিক কাজ করে বেড়ায়।’’

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.