সুমন করাতি, হুগলি: খুশির ইদ নিমেষে বদলে গেল বিষাদে। নমাজ পড়ে আর বাড়ি ফেরা হল না। পথ দুর্ঘটনায় মারা গেলেন এক তরুণ। আরও একজন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। মর্মান্তিক ঘটনাটি হুগলির পাণ্ডুয়া ব্লকের সিমলাগড় এলাকায়। বাইকের পিছনে বেপরোয়া বাসের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মৃতের নাম শেখ আরিফ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আজ সোমবার খুশির ইদ। রাজ্যের বিভিন্ন জায়গায় মহা সমারোহে ইদ পালন করা হয়েছে। আনন্দে মেতে উঠেছেন বাদিন্দারা। এদিন নমাজ শেষে বাইকে চড়ে বেরিয়েছিলেন দুই তরুণ। হুগলির পাণ্ডুয়া ব্লকের সিমলাগড় মাঠপাড়ার বাসিন্দা শেখ আরিফ ও শেখ সাইদ। দুই তরুণ মোটরবাইক নিয়ে বৈঁচি দিক থেকে পাণ্ডুয়ার দিকে যাচ্ছিলেন। সিমলাগড় ১৯ নম্বর রেলগেট পার হচ্ছিলেন। সেসময় পেছন দিক থেকে দ্রুতগতিতে বেপরোয়াভাবে একটি বাস গিয়ে তাঁদের বাইকে ধাক্কা দেয়। দুজনই রাস্তার মাঝখানে ছিটকে পড়েন।
স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত দুজনকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা বছর আঠারোর শেখ আরিফকে মৃত বলে ঘোষণা করেন। শেখ সাইদের জখমও গুরুতর। গুরুতর আহত শেখ সাইদকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় চুঁচুড়া সদর হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনার কথা ওই দুই পরিবারে পৌঁছয়। শেখ আরিফের পরিবারে কান্নার রোল উঠেছে। দুশ্চিন্তায় রয়েছেন জখম তরুণের পরিবারের সদস্যরা। পাণ্ডুয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। ইদের দিন এমন ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
সর্বশেষ খবর
-
প্রধান বিচারপতির ককরোচ শব্দের অপব্যবহার! কেন্দ্র, সিবিআইকে নোটিস শীর্ষ আদালতের
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা