বুধবার সকাল ৭টা নাগাদ আচমকা ইলেকট্রিসিটি বন্ধ। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক, সেলিমপুর, গড়িয়াহাট, ঢাকুরিয়া ও যাদবপুরের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট (South Kolkata Power Outages)। চরম দুর্ভোগে কয়েক হাজার বাসিন্দা। বিদুৎ না থাকায় অধিকাংশ বহুতলের লিফট চলছে না। বন্ধ প্রায় সমস্ত বাড়ির জলের পাম্প। সমস্যায় পড়েছেন বাড়িতে থাকা অসুস্থ রোগীরা। চরম দুর্ভোগে দক্ষিণ কলকাতার একটা বড় অংশের মানুষের।
স্থানীয়রা জানান, ইলেকট্রিসিটি অফ হওয়ার পর প্রথমদিকে কিছুক্ষণ স্বাভাবিক মনে হলেও, সময় পেরোতে থাকলে ভোগান্তি বাড়ে। তারপর জানা গেল, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা একই সমস্যায় জেরবার। এলাকা থেকে অভিযোগ বিদ্যুত বিভ্রাটের অভিযোগ জানানো হয় ইলেকট্রিক অফিসে। বেশ কিছুক্ষণ পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে দেখতে পান বিদ্যুতের মূল ফিডার এর সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে। অনেকগুলি জোনের ট্রান্সফরমার একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় এমন বিপত্তি ঘটে। বিস্তীর্ণ এলাকা কার্যত স্তব্ধ হয়ে পড়ে। তড়িঘড়ি কাজ শুরু করে সিইএসসি।
আরও পড়ুন:
প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ওই জোনের ট্রান্সফরমারগুলি ফের সচল হয়। গোটা এলাকায় বিদ্যুৎ ফিরতেই স্বস্তিতে বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলছেন, অনেকেরই বাড়িতে অসুস্থ রোগী। যে বহুতল আবাসনগুলি রয়েছে, সেখানে ওঠা-নামায় ভরসা লিফট। বিদ্যুৎ না থাকায় লিফট বন্ধ হয়ে ব্যাপক সমস্যায় পড়তে হয়। অনেক পড়ুয়ারা স্কুলে যেতে পারেনি। অফিস যাওয়ার জন্যও অনেকের লেট হয়েছে, কারণ বিদ্যুৎ না থাকায় জলের পাম্প চালানো যায়নি। সব মিলিয়ে বুধ সকালে বিদ্যুৎ বিভ্রাটে নাকাল হতে হয়েছে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের।
সর্বশেষ খবর
-
পাকিস্তান বলেই সম্ভব! পেনাল্টি কর্নারের সরঞ্জাম ড্রেসিংরুমে রেখেই মাঠে হকি দল, তারপর?
-
ভারতকে টপকে গেল বাংলাদেশ, কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে টাইগাররা?
-
নীল ছবির দুনিয়ায় ‘বিপ্লব’, এপস্টেইনের দ্বারস্থ অ্যানথ্রপিক কর্তার স্ত্রী! যৌন অপরাধীর সঙ্গে নৈশভোজ
-
‘১৫ বছরের দুর্নীতির অভিশাপ…’, আশিসের মৃত্যুতে কালীঘাটকেই দায়ী ঋতব্রতর, কী বললেন অভিষেক?
-
‘ককরোচে’র ভয়! ক্ষমা চাইলেন বিক্ষোভকারী পড়ুয়াদের শাস্তির নিদান দেওয়া বার কাউন্সিলের প্রধান