বাবুল হক, মালদহ: দীপাবলির আগের রাতে বড় সাফল্য মালদহ জেলা পুলিশের। বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা চলছিল। রবিবার রাতে সেই ছক বানচাল করল পুলিশ। উদ্ধার হল সেই বিপুল পরিমাণ মাদক। যার বাজারদর প্রায় দেড় কোটি টাকা। গ্রেপ্তার এক ভিনরাজ্যের যুবতী। ধৃতের নাম কাঞ্চন দেবী। ঘটনাটি বৈষ্ণবনগর থানা এলাকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর এসেছিল মাদক পাচারের। এরপরই অভিযান চালায় বৈষ্ণবনগর থানা পুলিশ। গতকাল রবিবার গভীর রাতে খেজুরিয়াঘাটের মাইতি মোড় এলাকায় এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। তদন্তকারীরা সেখানে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ওই মহিলার কথায় অসঙ্গতি ধরা পড়ে। তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চলে। তখনই হতবাক হন তদন্তকারীরা। ব্যাগের মধ্যে পাওয়া যায় নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার। এরপরই তাঁকে বমাল গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার থেকে মোট ১ কেজি ৩৪৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। সেই মাদকের বাজারদর আনুমানিক প্রায় দেড় কোটি টাকা। আরও জিজ্ঞসাবাদে জানা যায়, ধৃত এই রাজ্যের বাসিন্দা নন। বিহারের ভাগলপুর এলাকায় তাঁর বাড়ি। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত মালদহের কালিয়াচক থেকে মাদক সংগ্রহ করে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তার আগেই গ্রেপ্তার। আজ, সোমবার ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র