Burdwan

বাইক সার্ভিসিংয়ে দেরি! ডেকে নিয়ে গিয়ে যুবককে ‘খুন’, চাঞ্চল্য বর্ধমানে

সার্ভিসিং করে বাইক ফেরাতে দেরি করেছিলেন যুবক! সেই কারণে 'খুন' হতে হল তাঁকে? ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমানে। মৃতের নাম তুফান ক্ষেত্রপাল। আজ, মঙ্গলবার সকালে ওই যুবকের হাত-পা বাঁধা দেহ উদ্ধার করা হয়েছে এক অভিযুক্তের বাড়ির উঠোনে।

সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ২০:২২

options
link
বাইক সার্ভিসিংয়ে দেরি! ডেকে নিয়ে গিয়ে যুবককে ‘খুন’, চাঞ্চল্য বর্ধমানে
ডেকে নিয়ে গিয়ে যুবককে 'খুন', চাঞ্চল্য বর্ধমানে। নিজস্ব চিত্র

সার্ভিসিং করে বাইক ফেরাতে দেরি করেছিলেন যুবক! সেই কারণে ‘খুন’ হতে হল তাঁকে? ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমানে (Burdwan)। মৃতের নাম তুফান ক্ষেত্রপাল। আজ, মঙ্গলবার সকালে ওই যুবকের হাত-পা বাঁধা দেহ উদ্ধার করা হয়েছে এক অভিযুক্তের বাড়ির উঠোনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের বাবা বাপি ক্ষেত্রপালের অভিযোগ, তাঁর ছেলেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে কয়েকজন।

Advertisement

বছর ৩২ বয়সের তুফান ক্ষেত্রপালের নীলপুর বটতলায় একটি মোটরসাইকেল সারানোর গ্যারাজ রয়েছে। ভাড়াবাড়িতে থাকতেন তিনি। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, মানিক পোড়েল ও সুজয় মণ্ডল নামে দুই যুবক তুফানের গ্যারাজে একমাস আগে বাইক সারাই করাতে দিয়েছিলেন। কিন্তু যন্ত্রাংশ কেনার টাকা না দেওয়ায় বাইক সারাতে পারেননি তুফান। এই নিয়ে তুফানের সঙ্গে দুই যুবকের ঝামেলাও হয়েছিল! সোমবার রাতেও বিবাদ ঘিরে উত্তেজনা দেখা যায়। যদিও পরে সেই বিবাদের মিটমাট হয়ে যায় বলে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃতের পরিবারের অভিযোগ, গতকাল, সোমবার রাত ৮টা নাগাদ মধ্যপাড়ার বাসিন্দা মানিক পোড়েল, জগৎবেড় এলাকার সুজয় মণ্ডল-সহ আরও কয়েকজন তুফানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারপর থেকে আর তুফানের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেনি পরিবার। আজ, মঙ্গলবার সকালে জানা যায়, মানিক পোড়েলের বাড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তুফান! শরীরের একাধিক জায়গায় ক্ষতের দাগও ছিল! খবর দেওয়া হয় বর্ধমান থানায়।

Advertisement

ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় অভিযুক্ত মানিক পোরেল এদিন সকালেই বর্ধমান থানায় আত্মসমর্পণ করেন। আরেক অভিযুক্তকে পুলিশ পরে পাকড়াও করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন মৃতার পরিবার ও প্রতিবেশীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.