দুষ্কৃতী দৌরাত্ম্য, সর্বস্ব লুট করে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হল যাত্রীকে 

রেল পুলিশের ভূমিকায় প্রশ্ন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৭, ০৭:১১

options
link
দুষ্কৃতী দৌরাত্ম্য, সর্বস্ব লুট করে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হল যাত্রীকে 

শান্তনু কর, জলপাইগুড়ি: সর্বস্ব লুট করে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল এক যুবককে। মঙ্গলবার ভোরের ঘটনাটি ঘটেছে ধুপগুড়িতে। পুলিশ সূত্রে খবর, অবধ-অসম এক্সপ্রেসে অসম থেকে হরিয়ানা যাচ্ছিলেন  অরবিন্দ কুমার যোগী নামের বছর ৩৫-এর আক্রান্ত যুবক। এদিন সকালে ট্রেন  ধুপগুড়ি স্টেশনে পৌছনোর কিছু আগে আলতাগুড়ি নামের একটি জায়গায় তাঁর উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। সর্বস্ব লুট করে নিয়ে ওই যুবককে ট্রেন থেকে ফেলে দেয় তারা।

Advertisement

[মাত্র ২০ টাকার জন্য কাকার হাতে ‘খুন’ ভাইপো]

Advertisement

জানা গিয়েছে, আহত অবস্থায় যুবককে রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখে অরবিন্দকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পড়ে গুরুতর আহত ওই যুবককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন এখনও জ্ঞান ফেরেনি আহত যুবকের। তবে তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল। ইতিমধ্যে এই মামলা নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে জিআরপি। যুবকের পরিবারকে খবর পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে।

Advertisement

রেলের পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। নিরাপত্তার অবস্থাও তথৈবচ। তারপর ক্রমশই বাড়তে থাকা দুষ্কৃতীদের তাণ্ডবে প্রবল উদ্বেগে রয়েছেন যাত্রীরা। রেল পুলিশের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। দুরপাল্লার ট্রেনে নিরাপত্তারক্ষীদের থাকার কথা থাকলেও কীভাবে এমন ঘটনা ঘটে তা নিয়েও কাঠগড়ায় রেল কর্তৃপক্ষ।

[নেশার অন্ধকার থেকে পথভোলা শিশুদের আলোয় ফেরাচ্ছেন বাঙালি যুবক]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.