সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি দিল্লিতে (Delhi) অনুষ্ঠিত ইন্দো-রাশিয়ান শিক্ষা সম্মেলনে একাধিক রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের (Russian University) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় (Adamas University)। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার আদান-প্রদানের লক্ষ্যে রাশিয়ার ৫০টির বেশি বিশ্ববিদ্যালয় অংশ নেয় এই সম্মেলনে।
অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক ড. সমিত রায় আন্তঃবিভাগীয় সহযোগিতা বাড়াতে কুবান রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও অ্যাডামাসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সেন্ট পিটার্সবার্গ পলিটেকনিক বিশ্ববিদ্যালয়।
[আরও পড়ুন: ইজরায়েলি ড্রোন গুলি করে নামাল ইরান, দেশজুড়ে বন্ধ বিমান পরিষেবা, সতর্কতা জাহাজেও]
উত্তর মেরু সংক্রান্ত গবেষণা নিয়ে আলোচনা উপলক্ষ্যে নর্থ ফোরাম আয়োজিত গোলটেবিল সম্মেলনেও অংশ নেয় এই বিশ্ববিদ্যালয়। এছাড়াও অংশ নেয় রাশিয়ান-এশিয়ান আর্কটিক রিসার্চ কনসোর্টিয়ামে। সবকটি চুক্তির মধ্যে দিয়ে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী শিক্ষা ও গবেষণায় যুগান্তকারী পরিবর্তন আনার ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার উপর জোর দিয়েছে।
[আরও পড়ুন: শুরু পালটা মার! ইরানে মিসাইল হামলা ইজরায়েলের, নিশানায় পরমাণু কেন্দ্র?]
সর্বশেষ খবর
-
‘এদেশের উদারতা ও সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না’, সিঁদুর-প্রসঙ্গ টেনে পাকিস্তানকে হুঁশিয়ারি ডোভালের
-
এশিয়ার প্রথম মরু-থিমে রাত সাফারি ভারতে! চিরাচরিত পর্যটনে চিড়িয়াখানায় নয়া চমক
-
ভরাডুবির পরও তৃণমূলের অ্যাকাউন্টে ঢুকেছে ৩৭০ কোটি! তুঙ্গে বিতর্ক
-
খিদে নেই, তবু প্রিয় খাবারের গন্ধে জিভে জল! শরীরে তখন কী ঘটে?
-
‘গ্রেট ক্যালকাটা কিলিং ভুলব কী করে?’ ‘বিভাজন বিভীষিকা’ মনে করালেন মুখ্যমন্ত্রী