সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি উচ্চমাধ্যমিক পাশ? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। ডেটা এন্ট্রি অপারেটর-সহ একাধিক চুক্তিভিত্তিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কল্যাণী AIIMS। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন যাবতীয় তথ্য।
মোট শূন্যপদ-৩
পোস্ট
১. প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট
২. ডেটা এন্ট্রি অপারেটর
৩. প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট
শিক্ষাগত যোগ্যতা
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট- এমবিবিএস বা বিডিএস পাশ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
প্রজেক্ট টেকিনিক্যাল সাপোর্ট- বিজ্ঞান নিয়ে পাশ করলে এই পদে আবেদন করতে পারবেন। তবে এই পদে ন্যূনতম ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিজ্ঞান শাখায় স্নাতক উত্তীর্ণ হলেও এই পদে আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
ডেটা এন্ট্রি অপারেটর- যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটারের ন্যূনতম জ্ঞান থাকতে হবে। ইংরাজিতে দক্ষ হতে হবে।
আবেদনকারীর বয়স- বয়স ৩০ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন।
বেতন- প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে নিযুক্তরা প্রতিমাসে ৬৭,০০০/- টাকা পাবেন। সেই সঙ্গে HRA এবং ইনক্রিমেন্টের সুবিধা। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে নিযুক্তরা প্রতি মাসে ৩০ শতাংশ HRA’র ও ২০ হাজার টাকা করে বেতন পাবেন। ডাটা এন্ট্রি অপারেটর পদের মাসিক বেতন ২৯,২০০ টাকা।
নিয়োগের পদ্ধতি- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ।
আবেদনের পদ্ধতি- নিজের যাবতীয় শংসাপত্র ও বায়োডাটা পাঠাতে হবে [email protected]এই মেল আইডিটিতে।
আবেদনের শেষ তারিখ- ১৫ জুন ২০২৫।
* আবেদনের পূর্বে অবশ্যই কল্যাণী AIIMS-এর অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।
সর্বশেষ খবর
-
আসানসোলেও এবার রোমিওদের যম! পুজোর আগেই রাস্তায় ‘দুর্গা স্কোয়াড’ বাহিনী, উদ্বোধনে অগ্নিমিত্রা
-
সেপ্টেম্বরে ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, বন্ধ থাকবে এটিএম! চরম সমস্যার আশঙ্কা
-
তৃণমূল কাউন্সিলরকে তাড়া জনতার, সামাল দিতে লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের, দুর্গাপুরে ধুন্ধুমার
-
এসিসি নির্বাচনে বিসিসিআইকে টেক্কা, বড় জয়ে এশীয় ক্রিকেটে প্রভাব বাড়ল পাকিস্তানের?
-
প্রায় দেড়শো ইনজেকশনের যন্ত্রণা! যমজ সন্তানের মা হলেন অনুষ্কা, কী নাম রাখলেন?