সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্নাতক উত্তীর্ণ? চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। প্রচুর কর্মী নিয়োগ করবে কোল ইন্ডিয়া। ইতিমধ্যে সরকারে তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাহলে আর দেরি কেন? চটপট আবেদন করুন আপনি। তার আগে জেনে নিন আবেদনের শেষ তারিখ ও পদ্ধতি।
আবেদনের শেষ তারিখ: ৭ আগস্ট ২০২২
মোট শূন্যপদ- ৪৮১
পারসোনেল ও HR -১৩৮
পরিবেশ- ৬৮
মেটেরিয়াল ম্যানেজমেন্ট-১১৫
মার্কেটিং ও সেলস- ১৭
কমিউনিটি ডেভলপমেন্ট -৭৯
লিগাল-৫৪
পাবলিক রিলেশন- ০৬
কোম্পানি সেক্রেটারি- ৪
[আরও পড়ুন: শিশুদের জন্য কাজ করতে চান? আপনার জন্য রয়েছে বিশেষ সুযোগ]
শিক্ষগত যোগ্যতা: স্নাতক উত্তীর্ণ হলেই আবদেন করতে পারবেন। স্নাতকোত্তর উত্তীর্ণ বা ইঞ্জিনিয়ারিং পাশেরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ৩১ মে ২০২২ তারিখে বয়স ৩০ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। তফশিলি জাতি-উপজাতিদের ক্ষেত্রে ৩ বছর ছাড় রয়েছএ। ওবিসিদের ক্ষেত্রে ছাড় ১০ বছর। এছাড়া প্রতিবন্ধী ও অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্যমেই প্রার্থী বাছাই হবে। কবে পরীক্ষা, পরীক্ষা কেন্দ্র তা জানানো হবে কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে https://www.coalindia.in।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন https://www.coalindia.in -এই লিংকে। আবেদনের পর প্রার্থীরা একটি রেজিট্রেশন স্লিপ পাবেন। সেটি পরর্বতীতে কাজে লাগতে পারে। তাহলে আর দেরি কেন, আজই আবেদন করে ফেলুন।
[আরও পড়ুন: নার্সিং প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য সুখবর, রয়েছে মোটা বেতনের সরকারি চাকরির সুযোগ]
সর্বশেষ খবর
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা