Coal India

Management Trainee Jobs: Coal India-য় প্রচুর শূন্যপদ, আজই আবেদন করুন

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২১, ১৬:৫১

options
link
Management Trainee Jobs: Coal India-য় প্রচুর শূন্যপদ, আজই আবেদন করুন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কোল ইন্ডিয়া (Coal India)। মোট ৫৮৮টি শূন্যপদ। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তবে তার আগে জেনে নিন আবেদনের পদ্ধতি।

Advertisement

কোন বিভাগে কত শূন্যপদ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মাইনিং: ২৫৩টি
ইলেকট্রিক্যাল: ১১৭টি
মেকানিক্যাল: ১৩৪টি
সিভিল: ৫৭টি
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং: ১৫টি
জিওলজি: ১২টি

Advertisement

শিক্ষাগত যোগ্যতা:

  • জিওলজি ছাড়া অন্য যেকোনও বিভাগে বিই/বিটেক/বিএসসি(ইঞ্জিনিয়ারিং) ৬০ শতাংশ নম্বরপ্রাপ্তরা আবেদন করতে পারেন।
  • জিওলজি নিয়ে এমএসসি/এমটেক অথবা জিওফিজিক্সে ৬০ শতাংশ নম্বরপ্রাপ্তরা জিওলজি বিভাগে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: Bank Jobs: ৩৭৩টি শূন্যপদ, Graduate হলেই করতে পারেন ব্যাংকে চাকরির আবেদন]

আবেদনকারীর বয়সসীমা:
৪ আগস্ট, ২০২১ তারিখের নিরিখে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা ম্যানেজমেন্ট ট্রেনি পদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট সরকারি নিয়মানুযায়ী তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা ৫ বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নরা ১০ বছর বয়সে ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি:
https://www.coalindia.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।

আবেদনের ফি:
সাধারণ (General) প্রার্থীদের আবেদনের ফি হিসাবে ব্যাংকে ১ হাজার টাকা এবং ১৮০ টাকা জিএসটি অর্থাৎ মোট ১১৮০ টাকা জমা দিতে হবে। তফশিল জাতি, উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের আবেদনের কোনও ফি লাগবে না। শুধুমাত্র অনলাইনে আবেদনের ফি জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্টে (GATE 2021) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরীক্ষার জন্য নির্বাচন করা হবে। এরপর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে মিলবে চাকরি।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://www.coalindia.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: কয়েকটি শর্তপূরণেই মিলতে পারে BSF-এ চাকরি, জেনে নিন খুঁটিনাটি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.