সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোল ইন্ডিয়ার অধীনে থাকা বেশ কয়েকটি সংস্থায় চাকরির সুযোগ চিকিৎসকদের। প্রচুর নিয়োগ করছে ওই সংস্থা। কীভাবে আবেদন করবেন? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ – ২৯৩ (সিনিয়র মেডিক্যাল স্পেশ্যালিস্ট, সিনিয়র মেডিক্যাল অফিসার, সিনিয়র মেডিক্যাল অফিসার)
মহানদী কোলফিল্ডস লিমিটেড (MCL) -৭০
উত্তর কোলফিল্ডস লিমিটেড (NCL) – ৪৯
পশ্চিম কোলফিল্ডস লিমিটেড (WCL) – ৪৪
দক্ষিণ-পূর্ব কোলফিল্ডস লিমিটেড (SECL) – ৮৬
সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড (CCL) – ৪৪
[আরও পড়ুন: NTPC শেষ হলেই শুরু রেলের গ্রুপ ডি’র পরীক্ষা, নিয়োগ হবে ১ লক্ষেরও বেশি কর্মী]
শিক্ষাগত যোগ্যতা – মেডিক্যাল ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন এই পদে।
আবেদনের পদ্ধতি – আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদন পত্র। সঙ্গে দিতে হবে বয়স, শিক্ষাগত যোগ্যতা-সহ যাবতীয় নথি। ৩০ এপ্রিলের মধ্যে এই লিংকে (https://www.coalindia.in/) থাকা ঠিকানায় পাঠাতে হবে আবেদন পত্র।
নিয়োগের পদ্ধতি – ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। (নির্দিষ্ট সময়ে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউয়ের দিনক্ষণ।)
তবে আর দেরি কেন, এখুনি আবেদন করে ফেলুন আপনি।
[আরও পড়ুন: স্নাতক উত্তীর্ণ? মোটা মাইনের চাকরি মিলতে পারে ব্যাংকে, জেনে নিন খুঁটিনাটি]
সর্বশেষ খবর
-
‘ভাইয়ের গ্রেপ্তারির পর অপমানে বাবা দূরে চলে যান’, আইনে আস্থা রেখে বলছেন নির্মলকন্যা
-
কৃষ্ণনগরের বুড়িমার প্রণামী-গয়নাগাটি ‘আত্মসাৎ’, কাঠগড়ায় ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
‘জেন জি-জেন আলফা শব্দগুলো ভারতীয় সংস্কৃতি নয়’, ‘লক্ষ্মণ’ সুনীলের মন্তব্যে কটাক্ষের ঝড়
-
এবার বিশ্বভারতীতেও ‘ককরোচ’দের তাণ্ডব! দুর্নীতির পোস্টারে ছেয়ে গেল ক্যাম্পাস চত্বর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!