আপনি মাধ্যমিক পাশ? পুলিশে চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা CRPF-এ ৯ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? যাবতীয় খুঁটিনাটি তথ্য জেনে আবেদন করুন।
আরও পড়ুন:
মোট শূন্যপদ- ৯০৯৬ (মহিলা-৭৯)
কনস্টেবল (টেকনিক্যাল ও ট্রেডসম্যান)
পদের নাম- ড্রাইভার- ৩১৭৬
মেকানিক-৭৩৯
মুচি- ১১৮
ছুতোর- ১২৩
দর্জি- পুরুষ ১৯৫, মহিলা- ২
ব্রাস ব্যান্ড- পুরুষ-১৫৭, মহিলা- ১৮
পাইপ ব্যান্ড- পুরুষ- ৩২ , মহিলা- ১৬
বাগলার- পুরুষ–১২৬৩, মহিলা-১১
মালি- পুরুষ–১৪১, মহিলা-১
পেন্টার- পুরুষ–৮৩, মহিলা-১
রাঁধুনী- ১৪২৬
জল বাহক- পুরুষ–৫০২, মহিলা-২৭
ধোপা- ৩৬৩
নাপিত- ২৩১
সাফাই কর্মী- ৫৮৭
কনস্টেবল (পিয়োনিয়ার উইং)
ম্যাসন- ১৩
ইলেকট্রিশিয়ান-৭
আবেদনকারীর যোগ্যতা- সকল পদের ক্ষেত্রেই আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। ড্রাইভার পদে আবেদনের ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। বাকি পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।
আবেদন মূল্য – সাধারণ প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে জমা দিতে হবে ১০০ টাকা। তবে তফশিলি জাতি-উপজাতি ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য লাগবে না।
আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য প্রথমে www.rect.crpf.gov.in– এই ওয়েবসাইটে যান। সেখানে মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে লগ ইন করুন। এরপর আবেদন পত্রে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিন। আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলেই প্রাথমিকভাবে আপনার কাজ শেষ।
আবেদন শুরু- ২০ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ-১৯ মে ২০২৬
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’