সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়ায় ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (হাসপাতাল) পদে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা৷ এক বছরের চুক্তির ভিত্তিতে একটি মাত্র শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে৷ দক্ষতার ভিত্তিতে বাড়তে পারে চাকরির মেয়াদ৷ www.howrah.gov.in – এই ওয়েবসাইটেই যাবতীয় তথ্য পাওয়া যাবে৷ ডাউনলোড করা যাবে আবেদনপত্রও৷
[নিরাপত্তা বাহিনীতে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]
শিক্ষাগত যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হসপিটাল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা কোর্স করা থাকলেই ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদের জন্য আবেদন করতে পারবেন৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করা থাকলে আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন৷
বয়স: ১ এপ্রিল ২০১৮ তারিখ পর্যন্ত ৪০ বছর বয়সীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ নিয়ম অনুযায়ী, এসসি-এসটি আবেদনকারীরা পাঁচ বছর ও ওবিসি আবেদনকারীরা তিন বছর ছাড় পাবেন৷
বেতন: ডিস্ট্রিক কো-অর্ডিনেটর শূন্যুপদে চুক্তি ভিত্তিতে যোগদানকারীরা ১৬,৮০০ টাকা বেতন পাবেন৷
[রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ]
১৪ আগস্টের মধ্যে এই শূন্যপদের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে৷ www.howrah.gov.in ওয়েবসাইটে ঢুকেও আবেদন করা যাবে৷ পিডিএফ ফরম্যাটে আবেদনপত্র ডাউনলোড করে নিজে হাতে তা ফিলআপ করে জমা দিতে হবে হাওড়া নিউ কালেক্টরেট ভবনের ষষ্ঠ তলায় স্বাস্থ্য বিভাগের ড্রপ বক্সে৷ দুপুর ১২টা থেকে বিকেল ৪টের মধ্যেই জমা দেওয়া যাবে আবেদনপত্র৷ আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রমাণপত্রের জেরক্স কপিও জমা দিতে হবে৷ প্রতিটি জেরক্স কপিতেই আবেদনকারীকে সই করে দিতে হবে৷ সই করা না থাকলে আবেদনপত্র অবৈধ বলে গ্রাহ্য হবে৷ আবেদনপত্রে ১০ টাকার স্ট্যাম্পও আটকাতে হবে৷ আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষায় পাস করতে হবে৷ কম্পিউটারে দক্ষতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে৷ কবে পরীক্ষা হবে, কোন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হবে, তা জানতে গেলে www.howrah.gov.in-এই ওয়েবসাইটে নজর রাখতে হবে৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের