সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুগলি জেলায় গ্রামীণ সম্পদ কর্মী পদে চলছে নিয়োগ৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ সম্প্রতি এই নিয়োগের খবর জানিয়ে হুগলি জেলাশাসকের দফতর থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে৷ মোট ৫১০ টি পদে নিয়োগ করা হবে কর্মীদের৷
প্রতিষ্ঠান- হুগলি জেলাশাসকের দফতর৷
পদ- গ্রামীণ সম্পদ কর্মী৷
মোট শূন্যপদ-৫১০টি
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে৷
নিয়োগ পদ্ধতি- প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ উত্তীর্ণদের ডাকা হবে ইন্টারভিউয়ে৷ তার ফলাফলের ভিত্তিতেই চাকরিতে নিয়োগ করা হবে৷ তবে কোনও কোনও পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেও নিয়োগ করা হবে৷
বয়সসীমা- আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে৷ এছাড়া সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা সরকারি নিয়ম মোতাবেক বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন৷
বেতন- ১০,৪৪০ টাকা
কীভাবে আবেদন করবেন- প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন৷ www.hooghly.gov.in এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন৷
আবেদনের শেষ তারিখ- ২৫ ও ২৬ জুন৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের