সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ব্যাংকে চাকরি (Bank Job) করার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল IDBI ব্যাংক। মোট ৩৭৩টি শূন্যপদ। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
- ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতক (Graduate) হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- তফসিলি জাতি বা উপজাতির প্রার্থীরা ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হলেই চলবে।
আবেদনকারীর বয়সসীমা:
১ জুলাই, ২০২১ তারিখ অনুযায়ী ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি, উপজাতির প্রার্থীরা পাঁচ বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
[আরও পড়ুন: কয়েকটি শর্তপূরণেই মিলতে পারে BSF-এ চাকরি, জেনে নিন খুঁটিনাটি]
আবেদনের পদ্ধতি:
https://www.idbibank.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদনের শেষ দিন:
১৮ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের ফি:
সাধারণ (General) প্রার্থীদের আবেদনের ফি হিসাবে ব্যাংকে ১০০০ টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের ফি হিসাবে ব্যাংকে মাত্র ২০০ টাকা জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তবে কবে পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
বিঃদ্রঃ-
- আপাতত ১ বছরের চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে।
- দক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়তে পারে।
- ৩ বছর কাজের পর এক্সকিউটিভ পদ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড এ) পদে উন্নীত হতে পারেন ওই প্রার্থী।
[আরও পড়ুন: WB Govt Job: Graduate হলেই মিলতে পারে সরকারি চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]
সর্বশেষ খবর
-
‘একবার মায়ের কথা ভাবো’, আর্জি উড়িয়ে আইফোন চেয়ে পাহাড়ের ধারে তরুণ! মৃত্যুর আগে কী ছিল শেষ কথা?
-
ট্র্যাফিক জ্যামে হাঁসফাঁস দশা! দার্জিলিংয়ের যানজট কমাতে নয়া পরিকল্পনা রাজ্যের
-
১০৫ বছরে মুক্তির স্বাদ! খুনের মামলায় মালদহের শতায়ুর যাবজ্জীবন সাজা মকুব করল সুপ্রিম কোর্ট
-
বিশ্ব রেকর্ড গড়ে ১০০০ গোলের আরও কাছে রোনাল্ডো, মারামারিতে জড়িয়ে বড় শাস্তি পেলেন মেসি
-
‘ওর বিরুদ্ধে মলেস্টেশনের অভিযোগ, ওর জন্যই সিপিএম শূন্য’, শতরূপকে বিঁধলেন এবিভিপির নিখিল