IEM

ড্রোন তৈরিতে পড়ুয়াদের হাতেখড়ি, আইইএমের ‘অ্যাভিওনিক্স ২০২৬’ ঘিরে তুঙ্গে উন্মাদনা

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট ৪০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব অংশগ্রহণকারীদের জন্য থাকছে শংসাপত্র ও বিশেষ স্বীকৃতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ২১:২৯

options
link
ড্রোন তৈরিতে পড়ুয়াদের হাতেখড়ি, আইইএমের ‘অ্যাভিওনিক্স ২০২৬’ ঘিরে তুঙ্গে উন্মাদনা
আইইএম ক্যাম্পাসে শুরু দু’দিনের ‘অ্যাভিওনিক্স ২০২৬’।

ড্রোন প্রযুক্তির নয়া দিগন্ত উন্মোচনে কলকাতায় শুরু হল ‘অ্যাভিওনিক্স ২০২৬’। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) (IEM) -এর ম্যানেজমেন্ট বিল্ডিংয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৮ ও ২৯ আগস্ট পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং এসএই-আইইএম কলেজিয়েট ক্লাব ও আইইআই-আইইএম স্টুডেন্ট চ্যাপ্টারের সহযোগিতায় এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।

Advertisement

বর্তমান যুগে কৃষি, নজরদারি, পরিকাঠামো এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে। সেই কথা মাথায় রেখেই পড়ুয়াদের ব্যবহারিক দক্ষতা বাড়াতেই এমন উদ্যোগ। এখানে ড্রোনের নকশা, ফ্লাইট কন্ট্রোল, পাইলটিং এবং প্রযুক্তিগত সমস্যা সমাধানের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষের গতানুগতিক পড়াশোনার বাইরে গিয়ে হাতেনাতে কাজ শেখাই আসল উদ্দেশ্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট ৪০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব অংশগ্রহণকারীদের জন্য থাকছে শংসাপত্র ও বিশেষ স্বীকৃতি। ড্রোন, রোবোটিক্স, এমবেডেড সিস্টেম ও স্বয়ংক্রিয় প্রযুক্তিতে আগ্রহী তরুণদের উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করাই এই অনুষ্ঠানের লক্ষ্য।

Advertisement

অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন ভাবনার আদানপ্রদান চলছে। পুরো কর্মসূচির সমন্বয় সামলাচ্ছেন প্রফেসর (ড.) দ্বৈপায়ন দে, প্রফেসর (ড.) রাহুল বাইদ্য, ড. অবন্তী দত্ত, ড. অপরাজিতা মুখোপাধ্যায়, ড. শুভ মুখোপাধ্যায় ও প্রফেসর ঋতুপর্ণা বিশ্বাস। উদীয়মান ড্রোন প্রযুক্তির ভবিষ্যৎ তৈরিতে এই ধরনের আয়োজন বড় ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.