সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি খুঁজছেন? নতুন বছরে তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ইংরাজি স্টেনোগ্রাফার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল উত্তর দিনাজপুর জেলা আদালত। শূন্যপদ কতগুলো? কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? আবেদেন করার আগে জেনে নিন খুঁটিনাটি তথ্য।
পদ- স্টেনোগ্রাফার (গ্রুপ -বি) গ্রেড-III
মোট শূন্যপদ- ৩
আবেদনের বয়স- সাধারণ প্রার্থীদের আবেদনের বয়সসীমা ৩২ বছর। তফশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে আবেদনের নূন্যতম বয়স ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক বা সমতূল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ট্রেনিং থাকতে হবে। শর্ট হ্য়ান্ডে ১ মিনিট ৮০ শব্দ ও টাইপিং মিনিটে ৪০ শব্দ হতে হবে। তবেই আবেদন করবেন।
বেতন- ৩২ হাজার ১০০ টাকা থেকে ৮২ হাজার ৯০০ টাকার মধ্যে।
আবেদনের পদ্ধতি- অনলাইনে আবেদন করতে হবে https://uttardinajpurcourtrecruitment2024.in-এই লিংকের মাধ্যমে। আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি।
আবেদনের শেষ তারিখ- ২২ জানুয়ারি, ২০২৫।
আবেদন মূল্য- ৬০০ টাকা+ ব্যাঙ্ক ফি।
পরীক্ষার পদ্ধতি- তিন দফায় হবে পরীক্ষা। উত্তীর্ণ হলে চাকরি আপনার।
* আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন উত্তর দিনাজপুর জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইট (https://uttardinajpurcourtrecruitment2024.in)-এ।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের