সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের জন্য সুখবর। কোচবিহারের দিনহাটা-১ মহকুমার বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী নিয়োগ। অনলাইনে আবেদন করা যেতে পারে। আগ্রহী প্রার্থীদের আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
কারা আবেদন করতে পারবেন?
মাধ্যমিক পাশ বা মাধ্যমিক অনুত্তীর্ণ বিবাহিত, বিধবা বা বিবাহবিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
- সাধারণ বা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- তফশিলি জাতি বা উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ২২ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারি চাকরি, আবেদন করতে ভুলবেন না]
বিঃদ্রঃ –
আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম ও উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনের পদ্ধতি:
www.coochbehar.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যেতে পারে।
অথবা
সাদা পাতায় দরখাস্তের নির্দিষ্ট বয়ান অনুযায়ী আবেদনও করা যেতে পারে।
আবেদনের শেষ দিন:
আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।
[আরও পড়ুন: মোটা বেতনে বিএসএফে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের যাবতীয় খুঁটিনাটি]
সর্বশেষ খবর
-
উৎসবের মরশুমে ঘাটতির আশঙ্কা, চিনির সরবরাহ ঠিক রাখতে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের
-
গাড়ির ফিটনেস ‘ফেল’ করলেই ধরে ফেলবে ক্যামেরা! মা উড়ালপুলে এবার ডিজিটাল নজরদারি
-
গাইঘাটায় নাবালিকার রহস্যমৃত্যু! স্থানীয় যুবকের বিরুদ্ধে ধর্ষণ-ব্ল্যাকমেলের অভিযোগ
-
ঠোঁটস্থ চণ্ডীপাঠ-গীতা, সংসারের জোয়াল টানতে গেরুয়া বসনে অটোর স্টিয়ারিংই ভরসা ‘সাধুদা’র
-
ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে!