সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম (West Bengal Minorities Development and Finance Corporation)। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় রিকভারি এজেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ জানুয়ারি ইন্টারভিউতে অংশ নিতে হবে।
আবেদনের শর্ত:
১. ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারের জ্ঞান থাকলেই এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. আবেদনকারীকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের হতে হবে।
৩. যে জেলার শূন্যপদের জন্য আবেদন করছেন, সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে।
[আরও পড়ুন: একাধিক শূন্যপদে রাজ্য পুলিশে কর্মী নিয়োগ, আবেদন করতে ভুলবেন না]
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২০ থেকে ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
কোনও লিখিত পরীক্ষা নয়। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
ইন্টারভিউর স্থান:
আম্বার, ডিডি-২৭/ই, সল্টলেক, সেক্টর-১, কলকাতা: ৭০০০৬৪।
চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য https://www.wbmdfc.org এই ওয়েবসাইটে আগ্রহী প্রার্থীদের নজর রাখতে হবে।
[আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে মাধ্যমিক পাশেই মিলতে পারে সরকারি চাকরি, জেনে নিন শর্ত]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের