সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরির প্রতিযোগিতা ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতি মাধ্যমিক পাশের সার্টিফিকেট নিয়ে কীভাবে চাকরি পাবেন, ভাবছেন তাই তো? কিন্তু আপনার চিন্তার দিন বোধহয় শেষ হতে চলেছে। কারণ, মালদহের চিলড্রেন হোম ফর গার্লসের সুপারিন্টেনডেন্ট কাম ম্যানেজার দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
রাঁধুনি:
শিক্ষাগত যোগ্যতা:
১. রাঁধুনি পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে।
২. আবেদনকারী ওই হোমের বাসিন্দা হলে অষ্টম শ্রেণি পাশেও আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
এই পদে পূর্বে কোথাও কাজের অভিজ্ঞতা থাকলে ভাল হয়।
আবেদনকারীর বয়সসীমা:
১ অক্টোবর, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৭৫০০ টাকা বেতন পাবেন।
[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে পুলিশে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]
হেল্পার:
শিক্ষাগত যোগ্যতা:
১. ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. হোমের বাসিন্দা হলে চতুর্থ শ্রেণি পাশেই আবেদন করা যাবে।
আবেদনকারীর বয়সসীমা:
১ অক্টোবর, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
এই পদে পূর্বে কোথাও কাজের অভিজ্ঞতা থাকলে ভাল হয়।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৬০০০ টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
www.malda.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। আগামী ৪ নভেম্বর আবেদনের শেষ দিন। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। তবে দক্ষতার ভিত্তিতে বাড়তে পারে সময়সীমা।
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’