সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
স্টাফ নার্স
শূন্যপদ: ১২টি
শিক্ষাগত যোগ্যতা:
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল অনুমোদিত যেকোনও প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স পাশ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৬৪ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
মাসিক ২৫ হাজার টাকা।
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ: ১২টি
শিক্ষাগত যোগ্যতা:
- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল অনুমোদিত যেকোনও প্রতিষ্ঠান থেকে এএনএম কোর্স পাশ হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই উত্তর দিনাজপুরের বাসিন্দা হতে হবে।
- মহিলারাই শুধুমাত্র এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- আবেদনকারীকে অবশ্যই বাংলায় কথা বলতে, লিখতে এবং পড়তে পারায় দক্ষ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
মাসিক ১৩ হাজার টাকা।
মেডিক্যাল অফিসার
শূন্যপদ: ১৫টি
শিক্ষাগত যোগ্যতা:
এমবিবিএস কোর্স পাশ এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৬২ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
মাসিক ৬০ হাজার টাকা।
[আরও পড়ুন: রাজ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
কাউন্সেলর
শূন্যপদ: ৫টি
শিক্ষাগত যোগ্যতা:
সাইকোলজি অথবা অ্যাপ্লায়েড সাইকোলজিতে মাস্টার্স হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২৩ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
মাসিক ২০ হাজার টাকা।
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার
শূন্যপদ: ৩টি
শিক্ষাগত যোগ্যতা:
জীববিদ্যায় স্নাতক-সহ ম্যানেজমেন্টের ডিপ্লোমা অথবা ডিগ্রিধারীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
এমএস অফিসে স্বাচ্ছন্দ্য হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
মাসিক ৩৫ হাজার টাকা।
ব্লক এপিডেমোলজিস্ট
শূন্যপদ: ৩টি
শিক্ষাগত যোগ্যতা:
- জীববিদ্যা/এপিডেমোলজিতে মাস্টার্স হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- এমএস অফিসে স্বাচ্ছন্দ্য হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
মাসিক ৩৫ হাজার টাকা।
ল্যাবরেটরি টেকনিশিয়ান
শূন্যপদ: ৬টি
শিক্ষাগত যোগ্যতা:
- ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স ও অঙ্ক নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
- আবেদনকারীকে রাজ্য সরকার অনুমোদিত যেকোনও প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসাবে ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে।
- ল্যাবরেটরি টেকনিক (ডিএলটি) ডিপ্লোমা কোর্স পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৯ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
মাসিক ২২ হাজার টাকা।
ব্লক ডেটা ম্যানেজার
শূন্যপদ: ৬টি
শিক্ষাগত যোগ্যতা:
- ন্যূনতম স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোর্স পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক।
- যেকোনও সরকারি ক্ষেত্রে ৩ বছর এবং বেসরকারি ক্ষেত্রে ৫ বছর ডেটা অ্যানালিসিস হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
মাসিক ২২ হাজার টাকা।
আবেদনের পদ্ধতি:
- অনলাইনে আগ্রহী প্রার্থীরা https://purbamedinipur.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
- কোনও আবেদনকারী চাইলে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগেও পাঠাতে পারেন। ঠিকানাটি হল – দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ, পূর্ব মেদিনীপুর, পিন কোড: ৭২১৬৩৬। আগ্রহী প্রার্থীদের আগামী ১২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
[আরও পড়ুন: জোড়া ডিগ্রি অর্জনের নেশায় কমছে শিক্ষার মান? কী বলছেন বিশেষজ্ঞরা?]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের