সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পুরুলিয়ার কৃষিবিজ্ঞান কেন্দ্র। গাড়িচালক, স্কিলড সাপোর্ট স্টাফ এবং স্টেনোগ্রাফার গ্রেড-৩ পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদে আবেদনের আগে জেনে নিন যাবতীয় খুঁটিনাটি।
কারা কোন পদে আবেদনের যোগ্য
গাড়িচালক:
ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অবশ্যই থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স।
বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: এসবিআই-তে মোটা বেতনে চাকরির সুযোগ, কারা আবেদনের যোগ্য?]
স্কিলড সাপোর্ট স্টাফ:
ন্যূনতম মাধ্যমিক পাশ অথবা আইটিআই পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
স্টেনোগ্রাফার:
দ্বাদশ শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের পুরুলিয়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রের দপ্তরে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের ফি:
আবেদনকারীকে ২০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।
[আরও পড়ুন: শিলিগুড়ি পৌরনিগমে মাসিক ৩৫ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ, কারা আবেদনের যোগ্য?]
সর্বশেষ খবর
-
সিনেমা তৈরির টাকা বিদেশে পাচার! জ্যাকি-রকুলপ্রীতের ১২ মুলুকের ঠিকানায় আয়কর হানা
-
হাই কোর্টে হলই না শুনানি, ভোটের আগে কি ছাড়া পাবেন নন্দীগ্রামের কংপ্রার্থী মিলন?
-
UPI লেনদেনে মাশুল বসলে লাভবান হবে কারা? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
-
বন্দুকের আওয়াজেই শুরু সন্ধিপুজো, বীরভূমের এই গ্রামে বৈষ্ণব মতেই হয় মায়ের আবাহন
-
‘কর্ণকুন্তী সংবাদ’ থেকে ‘কচ ও দেবযানী’, শ্রুতিনাটকে শাশুড়ি-বউমার পারফরম্যান্স ভাইরাল মেদিনীপুরে