Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
Supreme Court on UPI Transactions

UPI লেনদেনে মাশুল বসলে লাভবান হবে কারা? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

এই সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ জারির আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৮:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৮:১৮

options
link
UPI লেনদেনে মাশুল বসলে লাভবান হবে কারা? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের zoom
১৫ অক্টোবর থেকে ২ হাজার টাকার বেশি ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত চার্জ।
Advertisement

২ হাজার টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনের উপরে এমডিআর বসানোর কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয়েছে মামলা। সোমবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানতে চেয়েছে যে, এই মাশুল বা চার্জ থেকে কারা লাভবান হবে, সেই অর্থ কীভাবে বণ্টন করা হবে। তবে সেই সঙ্গেই আবেদনকারী এই মাশুল কার্যকর করার উপরে স্থগিতাদেশ চেয়ে যে আবেদন করেছিলেন তা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ।

ডিজিটাল ইন্ডিয়া গড়াই মোদি সরকারের লক্ষ্য। আর সেই কারণেই ক্যাশলেস ইকোনমির দিকেও জোর দেওয়া হয়েছে। সেই প্রচেষ্টারই ফলপ্রসূ ইউপিআই লেনদেন। যত সময় গিয়েছে আমজনতার মধ্যে ব্যাপকভাবে বেড়েছে ইউপিআই ব্যবহারের প্রবণতা। এই পরিস্থিতিতে আগামী ১৫ অক্টোবর থেকে ২ হাজার টাকার বেশি ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত চার্জ। বসবে এমডিআর। এই পরিস্থিতিতে আদালত কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে ইউপিআইয়ের উপরে এমডিআর বসানোয় লভ্যাংশ কীভাবে বণ্টন করা হবে। পাশাপাশি শীর্ষ আদালত জানতে চেয়েছে, নয়া কাঠামোয় আরবিআই ও এনপিসিআইয়ের ভূমিকার বিষয়টিও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এমডিআর বিষয়টি কী? সহজে বললে যখন কোনও ব্যবসায়ী অনলাইনে অর্থ গ্রহণ করেন, তার জন্য ব্যাঙ্ককে একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করেন। এই এমডিআর তথা মার্চেন্ট ডিসকাউন্ট রেট বিষয়টি ২০২০ সালের পর থেকে আর ভারতের বাজারে কার্যকর ছিল না। নয়া নিয়মে ২ হাজার টাকার বেশি ব্যবসায়িক লেনদেনে ০.৪ শতাংশ এমডিআর কার্যকর বসবে। তবে ৭৫ হাজার টাকা বা তার চেয়েও বেশি অর্থের বেশি লেনদেনের ক্ষেত্রে এই মাশুল লেনদেন প্রতি সর্বোচ্চ ৩০০ টাকাতেই সীমাবদ্ধ থাকবে। এছাড়া কিছু বিশেষ সুবিধাপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে ৫ টাকা নেওয়া হবে। যেমন পেট্রল পাম্প। এখানে ২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে এই চার্জ দিতে হবে। একই ভাবে বিদ্যুৎ, পাইপে গ্যাসের মতো সরবরাহের ক্ষেত্রেও এই একই হারে চার্জ নেওয়া হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.