সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ব্যাঙ্কে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, রিসলভার্স (Resolvers) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শূন্যপদ মোট ৮৫টি। তার মধ্যে কলকাতায় ৬ জনকে নিয়োগ করা হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
কারা আবেদনের যোগ্য:
MMGS-II, MMGS-III, SMGS-IV লেভেলে সুদক্ষ অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://www.sbi.co.in ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশেই পূর্ব রেলে কর্মী নিয়োগ, আবেদন করতে ভুলবেন না]
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
আবেদনপত্র প্রথমে বাছাই করা হবে। ইন্টারভিউর পর মেধাতালিকা প্রকাশের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা ৪০-৪৫ হাজার টাকা বেতন পাবেন।
আবেদনের সময়সীমা:
আগ্রহী প্রার্থীদের ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: মহাবিশ্বের রহস্য ভাবায়? ইসরোর মহাকাশবিজ্ঞানী হতে পারেন আপনিও]
সর্বশেষ খবর
-
গেরুয়া হল সাদা, বিতর্কের মাঝে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং বদলে দিলেন শিল্পীরাই
-
আত্মনির্ভরতায় জোর, জলে ভাসল গার্ডেনরিচে তৈরি ‘শ্রুতি’, কতটা শক্তিশালী নৌবাহিনীর এই জাহাজ?
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ