Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Pezeshkian

আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের

'আমরাও মাতৃভূমির জন্য রক্ত ঝরিয়েছি', সেলুলয়েড ছুঁয়ে মনে করাচ্ছে ইরান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২১:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২১:৪২

options
link
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের zoom
ছবি: 'বাহুবলী' ছবির দৃশ্য।
Advertisement

মার্কিন-ইরান দ্বন্দ্বে এবার ‘বাহুবলী’! সম্প্রতি রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানিয়ে দিয়েছিলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও মার্কিন ‘চোখরাঙানি’র সামনে মাথা নত করতে প্রস্তুত নয়। সেই কথা মনে করাতে প্রভাসের ব্লকবাস্টারের দৃশ্য শেয়ার করল হায়দরাবাদে অবস্থিত ইরানের দূতাবাস।

‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবির একটি দৃশ্য শেয়ার করেছে তারা। সেখানে ‘জয় মাহিষ্মতী’ রণহুংকার তুলে বাহুবলী বিরাট সেনা নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আশ্চর্য সব অস্ত্র নিয়ে। সেই দৃশ্যই শেয়ার করেছে ইরানের দূতাবাস। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট ড. পেজেস্কিয়ান: আমরা কখনওই মাথা নত করব না বা হাঁটু গেড়ে আত্মসমর্পণ করব না। কালকেয়দের বিরুদ্ধে বাহুবলীর রুখে দাঁড়ানোর মতোই, আমরাও মাতৃভূমির জন্য আত্মত্যাগের বিনিময়ে নিজেদের রক্ত ঝরিয়েছি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পোস্টটি দেখে নেটিজেনরা মুগ্ধ। একজন মন্তব্য করেছে, ‘তথ্য-সংঘাতের কাজে দেশি সিনেমা ব্যবহার করার বিষয়টি দারুণ মজার।’ আরেকজন লিখেছেন, ‘ইরান ভারতীয় সিনেমার ভীষণ অনুরাগী দেখছি।’ তৃতীয় জন মন্তব্য করেছেন, ‘ইরানের দূতাবাস যে ‘বাহুবলী’র দৃশ্য এডিট করে এমন কিছু করবে, তা ভাবাই যায়নি।’ তবে এই প্রথম নয়। এর আগে আরেক তেলুগু ছবি ‘ভগবন্থ কেশরী’ ছবির দৃশ্যও ব্যবহার করেছিল তেহরান।

গত ৭ মাস ধরে যুদ্ধ চলছে আমেরিকা ও ইরানের মধ্যে। ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে বসেছিল ধারণ পরিষদের অধিবেশন। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন পেজেস্কিয়ান। জানিয়েছিলেন, ইরান কোনওভাবেই নত হতে প্রস্তুত নয়। এদিকে গত রবিবার মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিদেশমন্ত্রী বলেন, “যুদ্ধ যদি আবার শুরু হয় তবে সেই যুদ্ধ লড়তে আমরা পুরোপুরি প্রস্তুত, এমনকি সেটা যদি কেয়ামতের যুদ্ধও হয়। আবার একই সঙ্গে আমরা কূটনীতির জন্যও প্রস্তুত। সিদ্ধান্ত এখন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিতে হবে।” যাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে, সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রসঙ্গে আরাঘাচি বলেন, “সংঘর্ষ বিরতি চুক্তির অংশ হিসেবে ইরানও চায় হরমুজ খুলে দিতে। তবে এর বিনিময়ে আমাদের অর্থ ও যে বৈদেশিক সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল তা যেন ছেড়ে দেওয়া হয়। আমরা চাই আমাদের তেল বিক্রির সুযোগ দেওয়া হোক।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.