Scottish Church College

স্কটিশ চার্চে অভিনব উদ্যোগ, চালু হল বিনামূল্যে ডেটা সায়েন্স ও সংবাদ পাঠের কোর্স

বুধবার কলেজের সেমিনার হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পথ চলা শুরু হল দুটি অত্যাধুনিক স্বল্পমেয়াদি পাঠক্রমের। এবার থেকে এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে শেখা যাবে টেলিভিশন সংবাদ পাঠ ও সঞ্চালনা এবং ডেটা সায়েন্সের মতো অত্যন্ত আকর্ষণীয় বিষয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৮:৪৮

options
link
স্কটিশ চার্চে অভিনব উদ্যোগ, চালু হল বিনামূল্যে ডেটা সায়েন্স ও সংবাদ পাঠের কোর্স
পড়ুয়াদের কর্মমুখী করে তুলতে বড়সড় পদক্ষেপ কলকাতার স্কটিশ চার্চ কলেজে।

পুঁথিগত বিদ্যার পাশাপাশি এবার আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে পড়ুয়াদের কর্মমুখী করে তুলতে বড়সড় পদক্ষেপ করল কলকাতার ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজ। বুধবার কলেজের সেমিনার হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পথ চলা শুরু হল দুটি অত্যাধুনিক স্বল্পমেয়াদি পাঠক্রমের। এবার থেকে এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে শেখা যাবে টেলিভিশন সংবাদ পাঠ ও সঞ্চালনা এবং ডেটা সায়েন্সের মতো অত্যন্ত আকর্ষণীয় বিষয়।

Advertisement

রাজ্য সরকারের কারিগরি শিক্ষা বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় এবং পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট বা ডব্লিউবিএসএসডি-র সামগ্রিক তত্ত্বাবধানে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। বুধবার এই অভিনব পাঠক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের প্রাক্তনী তথা পদ্মশ্রী কাজী মাসুম আখতার। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. মধুমঞ্জরী মণ্ডল, উপাধ্যক্ষ ড. সুপ্রতিম দাশ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌম্য সেন এবং কোর্স কো-অর্ডিনেটর তথা বিশিষ্ট সাংবাদিক সুজিত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের দুই কৃতী প্রাক্তনী শিলাদিত্য কর ও মধুকল্পিতা চৌধুরী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কলেজ সূত্রে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে টেলিভিশন সংবাদ পাঠ ও সঞ্চালনা এবং ডেটা সায়েন্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি কোর্সের মোট মেয়াদ ৩৯০ ঘণ্টা। প্রতিদিন ২-৩ ঘণ্টা করে ক্লাস নিয়ে আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে এই কোর্স শেষ করা হবে। প্রথম দফায় প্রতি ব্যাচে ৩৩ জন করে শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে এই বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণের সুবর্ণ সুযোগ পাবেন। যোগ্যতা যাচাইয়ের কঠিন পরীক্ষা পার করেই ছাত্র-ছাত্রীরা এই সুযোগ পাচ্ছেন। তবে এখানেই শেষ নয়, কোর্স শেষে পড়ুয়াদের জন্য থাকবে সরাসরি প্লেসমেন্টের সুবিধাও। ইতিমধ্যেই পরবর্তী প্রশিক্ষণের জন্য আরও দুটি ব্যাচ সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।

Advertisement

এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে আধুনিক যুগে প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হয়। উপাধ্যক্ষ সুপ্রতিম দাশের মতে, বর্তমান যুগে ডেটা বা তথ্যই হল ক্ষমতার আসল উৎস। তাই আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি এই পাঠক্রম পড়ুয়াদের সফলতার শিখরে পৌঁছে দেবে। অন্যদিকে, পদ্মশ্রী কাজী মাসুম আখতার পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তির অগ্রগতির এই যুগে এই দুটি কোর্সের গুরুত্ব অপরিসীম। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, বই পড়ার পাশাপাশি অদম্য সাহসিকতা ও সততাই হল সাংবাদিকতার আসল ভিত্তি। কলেজের অধ্যক্ষের আশ্বাস, আগামী দিনে আরও একাধিক এই ধরনের কর্মমুখী কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.