সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে চাকরির সুযোগ৷ গ্রামীণ ডাক সেবক পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ৷ মঙ্গলবারই বিজ্ঞপ্তি জারি করে ১০ হাজার ৬৬জনকে নিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে৷ আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে আবেদন৷
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে৷
২. আগ্রহী প্রার্থীকে অঙ্ক এবং ইংরাজিতে পাশ হতেই হবে৷
৩. আবেদনকারী অবশ্যই হিন্দি, ইংরাজি এবং স্থানীয় ভাষায় দক্ষ হওয়া আবশ্যক৷
৪. কম্পিউটারে মাত্র ৬০দিনের প্রশিক্ষণের শংসাপত্র জমা দিতেই হবে৷
[আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশ হলেই কলকাতা পুলিশে মিলতে পারে চাকরির সুযোগ]
আবেদনের পদ্ধতি:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন করতে হবে www.appost.in ওয়েবসাইটে গিয়ে। ৫ আগস্ট থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ হবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
আবেদনকারীর বয়স:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ সর্বোচ্চ ৪০ বছর বয়সিদের আবেদন গ্রাহ্য করা হবে৷ এছাড়াও নির্ধারিত নিয়ম অনুযায়ী তফসিলি জাতি-উপজাতির প্রার্থী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন৷ তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থী ৩ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৫ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন৷
[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরি, জেনে নিন কীভাবে?]
বিঃ দ্রঃ-
১. নির্বাচনের প্রক্রিয়া জানার জন্য আবেদনকারীদের www.appost.in -এ নজর রাখতে হবে৷
২. নির্বাচিত প্রার্থীদের অসম, বিহার, গুজরাট, কর্ণাটক, কেরল এবং পাঞ্জাবের ডাক বিভাগে নিয়োগ করা হবে৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের