UBI Bank Recruitment

স্নাতক উত্তীর্ণদের জন্য সুখবর! প্রায় ৪০০ শূন্যপদে নিয়োগ করবে এই ব্যাঙ্ক

আবেদন মূল্য কত?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৪:২০

options
link
স্নাতক উত্তীর্ণদের জন্য সুখবর! প্রায় ৪০০ শূন্যপদে নিয়োগ করবে এই ব্যাঙ্ক
স্নাতক উত্তীর্ণদের জন্য সুখবর! প্রায় ৪০০ শূন্যপদে নিয়োগ করবে এই ব্যাঙ্ক

আপনি স্নাতক উত্তীর্ণ? ব্যাঙ্কে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। প্রায় ৪০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কীভাবে আবেদন করবেন? আবেদনের যোগ্যতা কী? শেষ তারিখ কবে? যাবতীয় খুঁটিনাটি তথ্য জেনে আবেদন করুন আজই।

Advertisement

সংস্থা- ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া
মোট শূন্যপদ- ৩৯৫
ম্যানেজার- ১৬৩
সিনিয়র ম্যানেজার- ১৫৩
চিফ ম্যানেজার- ৫২
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার- ২০
ডেপুটি জেনারেল ম্যানেজার- ৭

Advertisement

আবেদনের শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন।

Advertisement

আবেদনকারীর বয়স- ২২ থেকে ২৫ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। বয়সের উর্ধ্বসীমা ৩৫ থেকে ৫০। সরকারি নিয়ম অনুযায়ী মিলবে ছাড়।

আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে চলে যান ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েব সাইটে। সেখানে পাবেন ‘UNION BANK RECRUITMENT PROJECT 2026-27’ অপশন। এরপর বেছে নিন ‘Apply Online’। ইমেল অথবা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রার করুন। এরপর যাবতীয় তথ্য দিয়ে ফর্মপূরণ করুন। আপলোড করুন নথি। এরপর আবেদন মূল্য জমা দিন।

আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে জমা দিতে হবে ১১৮০ টাকা। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের জমা করতে হবে ১৭৭ টাকা।

আবেদনের শেষ তারিখ-  ১০ আগস্ট, ২০২৬। 

নিয়োগের পদ্ধতি- প্রথমে লিখিত পরীক্ষা হবে। তাতে পাশ করলে গ্রুপ ডিসকাসানের জন্য ডাক পাবেন। এরপর হবে পার্সোনাল ইন্টারভিউ।

[আবেদনের আগে আরও বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই চোখ রাখুন ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে।]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.