সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? আপনার জন্য রয়েছে সুখবর৷ কারণ বেশ কয়েকজন কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার৷ পুলিশের গাড়িচালক হিসাবে কয়েকজনকে নিয়োগ করা হবে৷ আপাতত চুক্তিভিত্তিতে নিযুক্তিকরণ হবে৷ তবে দক্ষতার ভিত্তিতে পরবর্তীকালে ওই প্রার্থীর চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে৷ আগ্রহী প্রার্থীকে আগামী ২২ আগস্টের মধ্যে http://policewb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে৷
[আরও পড়ুন: একাধিক শূন্যপদে এসবিআই-তে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
শিক্ষাগত যোগ্যতা:
১. আগ্রহী প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতেই হবে৷
২. বাংলা, ইংরাজি এবং হিন্দি ভাষায় পড়তে এবং লিখতে পারা আবশ্যক৷
৩. গাড়িচালক হিসাবে আবেদনের জন্য কমপক্ষে তিন বছরের পুরনো ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক৷
অভিজ্ঞতা:
গাড়ি চালানোয় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷
[আরও পড়ুন: উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনকারীর বয়স:
এই শূন্যপদে আবেদনের জন্য ন্যূনতম ২১ বছর বয়সি হতেই হবে৷ ১ জুলাই, ২০১৯ তারিখের হিসাবে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
আবেদন এবং প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের আগামী ২২ আগস্টের মধ্যে http://policewb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে৷ আবেদন জমার পর গাড়ি চালানোর পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে৷
[আরও পড়ুন:৮১৫৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে রাজ্য, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
বেতন:
পরীক্ষার পর এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে বেতন হিসাবে ১১ হাজার ৫০০ টাকা পাবেন৷
সর্বশেষ খবর
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার